মসজিদে নামাজরত অবস্থায় তাবলিগ জামাত সদস্যের মৃত্যু

২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৫ AM , আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩২ AM
তাবলিগ জামাত সদস্যের ঢেকে রাখা মরদেহ

তাবলিগ জামাত সদস্যের ঢেকে রাখা মরদেহ © টিডিসি

ভোলার লালমোহন উপজেলায় নামাজরত অবস্থায় মো. জহিরুল হক (৫০) নামে তাবলিগ জামাতের এক সদস্যের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের দালালবাজার জামে মসজিদে এ ঘটনা ঘটে।

মৃত জহিরুল হক রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খানাবাড়ি এলাকার বাসিন্দা।

তাবলিগ জামায়াতে থাকা মৃত জহিরুল হকের চাচাতো ভাই মো. রমজান আলী জানান, ১২ জন সাথী নিয়ে গত ২৯ আগস্ট তারা রংপুর থেকে লালমোহনে তাবলিগ জামাতে এসেছিলেন। আসরের নামাজের পর থেকেই জহিরুল হকের শরীর খারাপ লাগছিল। এ কারণে তাকে এক সাথীর সঙ্গে স্থানীয় ফার্মেসিতে পাঠানো হয়।

পরে তিনি মাগরিবের নামাজে অংশ নেন। নামাজের রুকুতে যাওয়ার সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন জহিরুল হক। তাৎক্ষণিকভাবে স্থানীয় পল্লী চিকিৎসককে খবর দিলে তিনি এসে তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়ভাবে তার প্রথম জানাজা শেষে রাতেই মরদেহ গ্রামের বাড়ির উদ্দেশে নেওয়া হয়।

বিশ্ব শিক্ষক দিবস ও ১০০ শিক্ষকের স্বীকৃতি—উচ্ছ্বাসের সাথে: …
  • ০৫ অক্টোবর ২০২৬
রোনালদো বিতর্কের মধ্যেই কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
  • ০৫ অক্টোবর ২০২৬
দিনদুপুরে গ্রিল কেটে জাবিপ্রবি শিক্ষার্থীর ল্যাপটপ চুরি
  • ০৫ অক্টোবর ২০২৬
নতুন পে-স্কেলের হিসাব শুরু আজ, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্সে…
  • ০৫ অক্টোবর ২০২৬
রিয়াল মাদ্রিদকে ‘সেভেন আপের’ লজ্জা দিল বার্সেলোনা
  • ০৫ অক্টোবর ২০২৬
নিজেরা দগ্ধ হয়েছে, জীবন দিয়েছেন তবুও শিক্ষার্থীদের ছেড়ে যান…
  • ০৫ অক্টোবর ২০২৬