সুন্দরবন ভ্রমণে এসে আইরিশ নারী পর্যটকের মৃত্যু

২০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৩ PM
মৃত আয়ারল্যান্ডের নাগরিক কারমেল নইলিন

মৃত আয়ারল্যান্ডের নাগরিক কারমেল নইলিন © টিডিসি সম্পাদিত

সুন্দরবনে ভ্রমণে এসে বিদেশি নারী পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে পূর্ব সুন্দরবন বিভাগের কচিখালী অভয়ারণ্য স্টেশনের ঘাটে জাহাজে অবস্থানকালে মারা যান আয়ারল্যান্ডের নাগরিক কারমেল নইলিন (৫৭)।

বনবিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে মোংলা থেকে এমভি আলাস্কা নামের একটি জাহাজে করে সুন্দরবনে প্রবেশ করেন ওই নারী পর্যটকসহ আরও কয়েকজন বিদেশি ভ্রমণকারী। প্রথমে তারা করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র ঘুরে দেখেন। পরে রাতে জাহাজটি কচিখালী এলাকায় নোঙর করে। শনিবার সকালে জাহাজেই তিনি মারা যান।

সুন্দরবন পূর্ব বিভাগের ডিএফও মো. রেজাউল করিম বলেন, নিহত কারমেল নইলিন তার স্বামীসহ ভ্রমণে এসেছিলেন। ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাদের সঙ্গেই একজন চিকিৎসক ছিলেন।

খবর পেয়ে বনবিভাগ, কোস্টগার্ড ও শরণখোলা থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে লোকালয়ে আনা হয়। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশ জানিয়েছে।

প্রসঙ্গত, গত ১৩ সেপ্টেম্বর একই এলাকায় কচিখালী ডিমের চরে সমুদ্রে গোসলে নেমে ডুবে মারা যায় মাহিত আব্দুল্লাহ (১৬) নামের এক কিশোর পর্যটক।

দেশে কি আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে— ছাত্রীদের ওপর লাঠিচার্…
  • ০৭ নভেম্বর ২০২৬
জাপান যাওয়া হলো না নিঝুমের, সড়কেই ঝরল প্রাণ
  • ০৭ নভেম্বর ২০২৬
ইসলামের দৃষ্টিতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ কারা?
  • ০৭ নভেম্বর ২০২৬
ট্রেনের ছাদে উঠে প্রাণটাই হারালেন স্কুলশিক্ষক 
  • ০৭ নভেম্বর ২০২৬
ক্ষোভে ফুঁসছে ইউরোপ: নেপথ্যে কারণ কী?
  • ০৭ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে ‘ক্র্যাক ম্যানেজার্স ২০২৬’
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950