নদীতে পড়ে যাওয়া ছেলেকে বাঁচাতে গিয়ে মা নিখোঁজ

২০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১১ PM
নিখোঁজ মাকে উদ্ধারে নদীতে অভিযান চালানো হচ্ছে

নিখোঁজ মাকে উদ্ধারে নদীতে অভিযান চালানো হচ্ছে © টিডিসি

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় তেতুলিয়া নদীতে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। ছেলেকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে পানিতে তলিয়ে গেছেন এক মা।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গংগাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাকের ভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবন্ধী কিশোর মো. তানজিল (১৭) নদীতে পড়ে যায়। তাকে বাঁচাতে তড়িঘড়ি করে নদীতে নামেন তার মা জেসমিন (৩৬)। তবে প্রবল স্রোতে ভেসে গিয়ে তিনি নিখোঁজ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তানজিলকে উদ্ধার করতে সক্ষম হলেও জেসমিনের কোনো খোঁজ মেলেনি।

নিখোঁজ জেসমিনের শ্বশুর মো. শাহজাহান খান বলেন, ‘আমার নাতি পানিতে পড়ে গেলে তাকে বাঁচাতে মা-ও নদীতে নামে। কিন্তু দুর্ভাগ্যবশত সে আর উঠতে পারেনি। এখনো নিখোঁজ।’

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালাচ্ছে।

ফোনের স্টোরেজ কি দ্রুত শেষ হয়ে যাচ্ছে, দুই উপায়ে খালি করুন …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকের থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি কোনো বৈধতা ন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে ২ কোটি টাকায় নির্মিত খেলার মাঠে খেলতে পারেন না …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজনই কনের ভাই-বোন-মামা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু হলে কী খাবেন, আর কী খাবেন না
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9