চাঁদপুরে জীবিত নবজাতক দাফনচেষ্টার ঘটনায় ইউনাইটেড হাসপাতাল সিলগালা, আটক ৩

২০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৭ PM
চাঁদপুরে শহরে অবস্থিত ইউনাইটেড হাসপাতাল

চাঁদপুরে শহরে অবস্থিত ইউনাইটেড হাসপাতাল © টিডিসি

চাঁদপুরে কবরস্থ করার সময় নবজাতকের জীবিত উদ্ধার হওয়ার ঘটনায় জড়িত শহরের ইউনাইটেড হাসপাতাল অবশেষে সিলগালা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। 

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে আদালতের পরামর্শে সিভিল সার্জনের নির্দেশে চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রফিকুল হাসান ফয়সল হাসপাতালটি সিলগালা করেন।

এর আগে কবরস্থান এলাকার সিসিটিভি ফুটেজ দেখে ইউনাইটেড হাসপাতালের ওয়ার্ড বয় ফারুক গাজীকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদে নবজাতকের পরিচয় ও ঘটনার সঙ্গে জড়িতদের তথ্য বেরিয়ে আসে। তারই সূত্র ধরে বুধবার (১৮ সেপ্টেম্বর) হাসপাতালে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।

এদিকে চাঁদপুর সদর মডেল থানা ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে নবজাতক প্রসবকারী কিশোরীর মা–সহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় কবরস্থানের গোর খোদক শাহাজাহান এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে পৃথক দুটি মামলা করা হয়।

উল্লেখ্য, ১৪ সেপ্টেম্বর শহরের পৌর কবরস্থানে নবজাতককে মৃত ভেবে দাফন করতে দেওয়া হলে খবর পেয়ে গণমাধ্যমকর্মী মুসাদ্দেক আল আকিব ও আশিক বিন রহিমসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা নবজাতককে জীবিত উদ্ধার করে ফেমাস স্পেশালাইজড হসপিটালে ভর্তি করেন। পরে আট ঘণ্টা চিকিৎসাধীন অবস্থায় নবজাতকটি মারা যায়।

ফোনের স্টোরেজ কি দ্রুত শেষ হয়ে যাচ্ছে, দুই উপায়ে খালি করুন …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকের থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি কোনো বৈধতা ন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে ২ কোটি টাকায় নির্মিত খেলার মাঠে খেলতে পারেন না …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজনই কনের ভাই-বোন-মামা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু হলে কী খাবেন, আর কী খাবেন না
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9