কলাপাড়ায় পরিবেশ রক্ষার দাবিতে সাইকেল র‌্যালি ও মানববন্ধন

১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৮ PM
সাইকেল র‌্যালি ও মানববন্ধন

সাইকেল র‌্যালি ও মানববন্ধন © টিডিসি

অধিকার, কর্মসংস্থান, ন্যায়বিচার, গণতন্ত্র ও পরিবেশবান্ধব বাসযোগ্য সমাজ গড়ার দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় সাইকেল র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরিবেশবাদী সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’ এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা কলাপাড়াবাসী’ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় পৌর শহরের আন্ধারমানিক নদীতীরের হেলিপ্যাড মাঠ থেকে মানববন্ধন শেষে র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। 

মানববন্ধন শেষে আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু। বক্তব্য দেন ধরা কলাপাড়ার সমন্বয়কারী মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল মুখার্জী, পরিবেশ সংগঠক কামাল হাসান রনি, আমরা কলাপাড়াবাসীর সভাপতি নাজমুস সাকিব, পরিবেশ বাঁচাও আন্দোলনের কার্যকরী সদস্য নজরুল ইসলামসহ অন্যরা।

বক্তারা জনগণের মৌলিক অধিকার সুরক্ষা, কর্মসংস্থানের নিশ্চয়তা এবং পরিবেশ ও জীববৈচিত্র রক্ষায় সরকারের কার্যকর পদক্ষেপের দাবি জানান। তারা কলাপাড়ায় নির্মাণাধীন আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র সৌর সিস্টেমে চালুর বিষয়ে সরকারের স্পষ্ট অবস্থান জানাতে এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করতে আহ্বান জানান।

এ ছাড়া উপকূলীয় এলাকায় সব খাল ও নদীর সীমানা চিহ্নিত করা, দখল ও দূষণ রোধে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়। বক্তারা বলেন, এই সাইকেল র‌্যালি কেবল প্রতীকী নয়; বরং মানুষের ন্যায্য অধিকার আদায়ের চলমান আন্দোলনেরই অংশ।

যবিপ্রবির হলে গোসলের সিরিয়াল নিয়ে সহপাঠীকে থাপ্পড়, ফাটল কান…
  • ০৩ অক্টোবর ২০২৬
আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬
স্থগিত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ
  • ০৩ অক্টোবর ২০২৬
টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৩ অক্টোবর ২০২৬
মিড-ডে মিলে আসছে কুপন, খাবার পছন্দ না হলে টাকা থাকবে শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
আগামী বছর এক সেট বিজি প্রেস, অন্য সেট বাইরে থেকে প্রিন্ট কর…
  • ০৩ অক্টোবর ২০২৬