‘আপু’ ডাকায় রোগীর স্বজনকে বের করে দিলেন ডাক্তার

১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৫ PM , আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৪ PM
মারজিয়া খাতুন

মারজিয়া খাতুন © টিডিসি

শেরপুর জেলা সদর হাসপাতালে জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডাক্তার মারজিয়া খাতুনকে ‘আপু’ বলে সম্বোধন করার কারণে এক রোগীর অভিভাবককে কক্ষ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকের কক্ষে এ ঘটনা ঘটে।

অভিযোগকারী রোগীর অভিভাবক, নয়নী বাজার মহল্লার কাজী মাসুম জানান, দুপুর দুইটার দিকে তার ছোট মেয়ে জান্নাতুল ফেরদৌস মামিয়াকে পেট ব্যথা নিয়ে হাসপাতালে নিয়ে আসেন। প্রথমে কর্তব্যরত ডাক্তার অনন্যা জরুরি কিছু ওষুধ লিখে দেন। ওই ওষুধটি বাইরে না পাওয়ায় প্রায় আধা ঘণ্টা পর তিনি আবার জরুরি বিভাগের কক্ষে প্রবেশ করলে দেখেন নতুন ডিউটিতে ডাক্তার মারজিয়া খাতুন বসেছেন।

কাজী মাসুম বলেন, ‘আমি বিনয়ের সঙ্গে ‘‘আপু’’ বলে ডাকলাম, এবং বিকল্প ওষুধের জন্য জিজ্ঞেস করলাম। তখন ডাক্তার মারজিয়া ক্ষিপ্ত হয়ে কয়েকবার আমাকে ধমক দিয়ে কক্ষ থেকে বের করে দেন।’

ঘটনার পর বিকাল ৩টার দিকে স্থানীয় সাংবাদিকরা ডাক্তার মারজিয়ার সঙ্গে কথা বলতে গেলে তিনি মন্তব্য করতে অস্বীকার করেন এবং বলেন, ‘আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছাড়া কারো সঙ্গে কোনো কথা বলব না।’

হাসপাতালের আরএমও ডাক্তার তাহেরাতুল আশরাফি মোবাইলে বলেন, ‘আমি বিষয়টি শুনেছি, সম্ভবত ভুলক্রমে এ কথা বলেছেন। তবে অফিসিয়ালি অভিযোগ বা সরাসরি যোগাযোগ করতে হবে।’

এদিকে হাসপাতালে উপস্থিত অন্য রোগী ও তাদের অভিভাবকরা অভিযোগ করেন, শুধু ডাক্তার মারজিয়াই নয়, প্রায় সব ডাক্তারই রোগী ও স্বজনদের সঙ্গে রূঢ় আচরণ করেন। এতে সাধারণ মানুষের চিকিৎসা সেবা প্রভাবিত হচ্ছে বলে তারা উল্লেখ করেন।

ট্যাগ: ডাক্তার
আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬