গোপালগঞ্জে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে হেলপার নিহত

১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৫ PM
সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যাওয়া কাভার্ডভ্যান

সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যাওয়া কাভার্ডভ্যান © টিডিসি

গোপালগঞ্জে ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষে মো. সীমান্ত (২৫) নামের এক হেলপার নিহত হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মাজড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সীমান্ত যশোর জেলার বেনাপোলের পোটখালী এলাকার মুফিজুর রহমানের ছেলে।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) জয়রাম বিশ্বাস জানান, খুলনাগামী একটি কাভার্ডভ্যান পেছন থেকে একটি ট্রাককে সজোরে ধাক্কা দিলে কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই হেলপার সীমান্ত নিহত হন।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

থাই বিমানবন্দরে দুই দিন ধরে আটকা বাংলাদেশ টেবিল টেনিস দল
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
পথশিশুদের হাতে খাতা-কলম, শিক্ষার আলো ছড়াচ্ছে ঢাবির তরী স্কুল
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
চুয়াডাঙ্গায় পাঁচ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘চাঁদাবাজদের পুনর্বাসনে বিশেষ দানবক্স’ উন্মুক্ত হবে বিকেলে,…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন কবে, যা বললেন শিক্ষামন্…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি প্রক্রিয়া নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬