বেনাপোলে মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে যুবক নিহত, আহত ১

১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

যশোরের বেনাপোলে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত ও অপর এক যুবক গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেনাপোল পৌর গেট সংলগ্ন পৌর বাস টার্মিনালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম চয়ন (২২)। তিনি শার্শা উপজেলার ভবেরবেড় গ্রামের নুর মোহাম্মদের ছেলে। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

আহত হয়েছেন কাগজপুকুর গ্রামের শাহিনের ছেলে। তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকনুজ্জামান রোকন, চয়ন মোটরসাইকেলযোগে বেনাপোল থেকে যশোরের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং সঙ্গে থাকা যুবক গুরুতর আহত হন।

থাই বিমানবন্দরে দুই দিন ধরে আটকা বাংলাদেশ টেবিল টেনিস দল
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
পথশিশুদের হাতে খাতা-কলম, শিক্ষার আলো ছড়াচ্ছে ঢাবির তরী স্কুল
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
চুয়াডাঙ্গায় পাঁচ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘চাঁদাবাজদের পুনর্বাসনে বিশেষ দানবক্স’ উন্মুক্ত হবে বিকেলে,…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন কবে, যা বললেন শিক্ষামন্…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি প্রক্রিয়া নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬