সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত

১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৯ PM
পরিমল চন্দ্র ঘোষ

পরিমল চন্দ্র ঘোষ © টিডিসি ফটো

সিরাজগঞ্জ শহরের নিউমার্কেট এলাকায় সড়ক দুর্ঘটনায় পরিমল চন্দ্র ঘোষ (৪২) নামের এক পুলিশ উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে পুলিশ লাইনমুখে যাওয়ার সময় পরিমল চন্দ্র ঘোষের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত মিশুকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন এবং রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত এসআই পরিমল চন্দ্র ঘোষ সিরাজগঞ্জ জেলা পুলিশের একজন দায়িত্বশীল ও সম্মানিত কর্মকর্তা ছিলেন। সহকর্মীরা জানান, তিনি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে সবার শ্রদ্ধা অর্জন করেছিলেন। তার মৃত্যুতে পুলিশ বিভাগে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন: দীর্ঘ ৪৫ ঘণ্টা পর শেষ হলো জাকসুর ভোট গণনা 

সিরাজগঞ্জের পুলিশ সুপার (এসপি) বলেন, ‌এসআই পরিমল চন্দ্র ঘোষ ছিলেন একজন অত্যন্ত দায়িত্বশীল কর্মকর্তা। তার হঠাৎ মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। আমরা যথাযোগ্য মর্যাদায় তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবো এবং পরিবারের পাশে থাকবো।”

এ ঘটনায় নিহতের পরিবার গভীর শোকে মুহ্যমান। সহকর্মীরা জানিয়েছেন, মৃত্যুর খবর পাওয়ার পর থানায় ও পুলিশ লাইনে বিষাদের ছায়া নেমে এসেছে।

এদিকে স্থানীয়রা জানিয়েছেন, ব্যাটারিচালিত যানবাহনের বেপরোয়া চলাচল এবং সড়ক ব্যবস্থাপনার দুর্বলতার কারণেই এমন দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

শ্বাসরুদ্ধকর অভিযানে ৯ দিন পর যেভাবে উদ্ধার হলেন টানেলে আটক…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পড়াশোনা শেষ না করার অনুশোচনা আজও তাড়িয়ে বেড়ায় কারিনাকে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
আকস্মিক বন্যার ৯ দিন পর অলৌকিকভাবে ২ জনকে জীবিত উদ্ধার
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
২০০ বছর পর বংশে প্রথম কন্যা শিশুর জন্ম, রাজকীয় বরণ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
একটা ধাক্কার অভাবে জাতীয়করণ হচ্ছে না, সেই ‘ধাক্কা’ কে দেবে? 
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬