শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্র নিহত, আহত ২

১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৪ PM
মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয় © টিডিসি

মাদারীপুরের শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় মো. রাকিবুল ইসলাম (৮) নামে স্কুলছাত্র নিহত হয়েছে। এ দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী সোহেল মাদবর ও রবিন মাদবর গুরুতর আহত হন। 

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে জেলার শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের নুরুল আমিন কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাকিবুল ইসলাম শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের ক্রোকচর গ্রামের নুরুল ইসলামের ছেলে।

এলাকাবাসী জানায়, নিহত রাকিব চান্দেরচর বাজার থেকে বাইসাইকেলে করে বাড়িতে যাওয়ার পথে নুরুল আমিন কলেজের সামনে এলে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তার বাইসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে রাকিব ও মোটরসাইকেল আরোহী সোহেল ও রবিন গুরুতর আহত হন। স্থানীয়রা রাকিব, সোহেল ও রবিনকে উদ্বার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। পরে আশঙ্কাজনক অবস্থায় রাকিবকে ঢাকা মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয়। আহত রবিন ও সোহেলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিবচর থানার ওসি রকিবুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর এখনো পাইনি। খোঁজ নিচ্ছি।

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9