গাজীপুরে মাটির ঘর ধসে বৃদ্ধের মৃত্যু

১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৪ PM
মরদেহ উদ্ধার করছেন স্থানীয় লোকজন

মরদেহ উদ্ধার করছেন স্থানীয় লোকজন © টিডিসি

গাজীপুরের কাশিমপুরে মাটির ঘর ধসে তমিজ উদ্দিন দেওয়ান (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, গত রোববার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বিষয়টি জানতে পারেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
 
নিহত তমিজ উদ্দিন দেওয়ান গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানার গোবিন্দবাড়ী এলাকার মৃত নব্রেস আলী দেওয়ানের ছেলে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্ত্রী ও দুই ছেলে অন্যত্র বসবাস করায় তমিজ উদ্দিন দীর্ঘদিন ধরে নিজ পৈতৃক ভিটায় তৈরি মাটির ঘরে একাই বসবাস করতেন। রোববার দিবাগত রাতে টানা বৃষ্টিতে ঘরের দেয়াল ধসে পড়ে তিনি মাটিচাপা পড়েন। মঙ্গলবার সকালে পাশের বাড়ির এক প্রতিবেশী ঘরের একপাশ ভাঙা দেখে এগিয়ে যান। এ সময় দুর্গন্ধ টের পেয়ে খোঁজ করতে গিয়ে ধ্বংসস্তূপের নিচে তাঁর মরদেহ পাওয়া যায়।
 
স্থানীয়দের ধারণা, ঘরটি অনেক পুরোনো ও জরাজীর্ণ ছিল। ভারী বৃষ্টিতে দেয়াল দুর্বল হয়ে ধসে পড়ায় এ দুর্ঘটনা ঘটে।
 
এ বিষয়ে কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

‎নিখোঁজ জাবি শিক্ষার্থীর ঘটনায় তদন্ত কমিটি পুনর্গঠন, বিশেষ …
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটের নবনিযুক্ত উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম, উপাচার্…
  • ১২ অক্টোবর ২০২৬
মধ্যরাতে নারী চিকিৎসককের ওপর চড়াও-গালাগাল, অভিযোগ শ্রমিকদল …
  • ১২ অক্টোবর ২০২৬
ফেসবুকের পোস্ট নিয়ে শিক্ষার্থীকে হুমকি ছাত্রদল নেতার, নিরাপ…
  • ১২ অক্টোবর ২০২৬
ঢাকা কর কমিশনারের কার্যালয় ১৩-এ বিভিন্ন গ্রেডে ৪৭ পদে চাকরি…
  • ১২ অক্টোবর ২০২৬
ভূমি কর্মকর্তার ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল
  • ১২ অক্টোবর ২০২৬