ঝালকাঠিতে নদী থেকে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৬ PM
পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে

পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে © টিডিসি

ঝালকাঠির বাসন্ডা নদী থেকে অবসরপ্রাপ্ত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য হারুন অর রশিদের (৬২) ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে সদর উপজেলার বাসন্ডা নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নিহত হারুন অর রশিদ ঝালকাঠি পৌরসভার ইছানীল গ্রামের মৃত মোনতাজ উদ্দিন হাওলাদারের ছেলে। তিনি শনিবার ফজরের নামাজ পড়তে বের হয়ে আর বাড়ি ফেরেননি। প্রায় ১২ ঘণ্টা নিখোঁজ থাকার পর বিকেলে নদীতে তার মরদেহ ভেসে ওঠে।

পরিবারের অভিযোগ, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহতের ছেলে সাহারুল ইসলাম জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে তার বাবার সঙ্গে সৎভাইদের বিরোধ চলছিল। এ নিয়ে বর্তমানে আদালতে একটি মামলা বিচারাধীন। জমি-সংক্রান্ত দ্বন্দ্বের জেরেই তার বাবাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) মিলন মল্লিক বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

৪০ বছর পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক বাংলাদেশের
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে ন…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
খাতা পুনর্মূল্যায়নে নীতিমালা হচ্ছে, শাস্তি পাচ্ছেন ‘অনুচিত’…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‘রিটেন পাসের সঙ্গে সঙ্গে অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, আমি ফোন …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
এক শর্তে হরমুজ খুলতে রাজি ইরান
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জেএস ও জেডি ভোকেশনাল বৃত্তি পরীক্ষার রুটিন প্রকাশ, ৫ নির্দে…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬