ময়মনসিংহে নির্মাণাধীন ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার

১২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৬ PM
মরদেহ ঘিরে উৎসুক জনতার ভিড়

মরদেহ ঘিরে উৎসুক জনতার ভিড় © টিডিসি

ময়মনসিংহ নগরীর বড় বাজার এলাকার একটি বহুতল নির্মাণাধীন ভবনের আন্ডারগ্রাউন্ড থেকে মো. সুমন মিয়া (৩৫) নামের এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

নিহত সুমনের মাথা, ঘাড় ও হাত থেঁতলানো ছিল বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওপর থেকে নিচে পড়ে দুর্ঘটনা তার মৃত্যু হয়েছে। নিহত সুমন পেশায় প্রাইভেটকার চালক। তিনি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার রামপুর গ্রামের বাসিন্দা হলেও ময়মনসিংহ শহরের গরুখোয়ার এলাকায় স্ত্রী ও দুই সন্তানসহ ভাড়া বাসায় বসবাস করতেন।

স্থানীয়রা জানান, নির্মাণাধীন ভবনগুলোতে শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি প্রায়ই অবহেলিত থাকে। তারা প্রশাসনের কাছে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, ঘটনাস্থলটি একটি ১৩ তলা নির্মাণাধীন ভবন, যেখানে লিফটের কাজ চলছিল। ধারণা করা হচ্ছে, ওপর থেকে পড়ে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

একাদশ শ্রেণি ভর্তিতে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ যশোরে
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে আগুন নেভানো ও উদ্ধারকাজে শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
৪ জেলায় নতুন এসপি, প্রজ্ঞাপন জারি
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‘জিপিএ-৫ জীবনের চূড়ান্ত সাফল্য নয়, হতে হবে মানবিক ও দায়িত্ব…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ছেলেকে জিম্মি করে মাকে দলবদ্ধ ধর্ষণ, আসামির বাড়িতে ভাঙচুর
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবি শিবিরের সাবেক সভাপতির ‘জনতার জুলাই’ বইয়ের মোড়ক উন…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬