সড়কের পাশে পড়ে ছিল অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ

১০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৫ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

পাবনার টেবুনিয়া-চাটমোহর সড়কের আটঘরিয়া উপজেলার জালালের ঢাল এলাকা থেকে অজ্ঞাতপরিচয় (৪৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ সেপ্টেম্বর) ভোর সাড়ে চারটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
 
আটঘরিয়া থানার উপপরিদর্শক (এসআই) চাঁন মিয়া জানান, ধারণা করা হচ্ছে মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময়ে দ্রুতগতির একটি ট্রাক ওই ব্যক্তিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
 
বুধবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬
পদত্যাগে অনড় চুয়েট শিক্ষার্থীরা, বিদ্যুৎ সংযোগের অনুরোধ ন…
  • ১৩ অক্টোবর ২০২৬
‎নিখোঁজ জাবি শিক্ষার্থীর ঘটনায় তদন্ত কমিটি পুনর্গঠন, বিশেষ …
  • ১৩ অক্টোবর ২০২৬