হতদরিদ্রদের মাঝে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ

১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩২ AM
হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ

হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ © টিডিসি ফটো

ঝালকাঠির রাজাপুর উপজেলায় হতদরিদ্র জনগণের মাঝে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার ছয়টি ইউনিয়নের বিভিন্ন স্থানে এই কার্যক্রমের আওতায় চাল বিতরণ করা হয়।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয়ের তত্ত্বাবধানে ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এই কার্যক্রম শুরু হয়। গত ১৮ আগস্ট উপজেলা পরিষদ সভাকক্ষে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের উপস্থিতিতে উন্মুক্ত লটারির মাধ্যমে স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে ডিলার নিয়োগ দেওয়া হয়।

সাতুরিয়া ইউনিয়নের ডিলার মো. নাসির উদ্দীন বলেন, ‘নারী ও পুরুষদের জন্য আলাদা লাইনে সপ্তাহে দুই দিন—সোমবার ও বুধবার নিয়মিতভাবে চাল বিতরণ করা হচ্ছে।” তবে তিনি অভিযোগ করেন, “মামুন হোসেন আকন নামের এক ব্যক্তি ডিলার হতে না পেরে আমাকে অর্ধেক শেয়ারে কাজ করার প্রস্তাব দেন। আমি রাজি না হওয়ায় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আমাকে হয়রানি করছেন।’

চাল নিতে আসা স্থানীয় বাসিন্দা আলকাজ, অশোক হালদার, কাজী নজরুল ইসলাম, মো. বাবলু, আলেয়া বেগম ও মনিরা আক্তার জানান, ডিলার নাসির উদ্দীন নিয়ম মেনেই চাল বিতরণ করছেন। তবে লাইনে ভিড় বেশি হওয়ায় অপেক্ষা করতে কিছুটা সময় লাগছে।

অন্যদিকে অভিযোগকারী মামুন হোসেন আকন বলেন, ‘ডিলার প্যানেলে আমার নাম থাকলেও লটারিতে সুযোগ পাইনি। আমার অভিযোগ, চাল বিতরণে নিয়ম মানা হচ্ছে না।’

এ প্রসঙ্গে রাজাপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা শাহনাজ পারভীন বলেন, ‘উপজেলার প্রতিটি ইউনিয়নে ডিলার নিয়োগ স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে। কিছু ব্যক্তি নিয়োগ না পেয়ে সামাজিক মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছেন।’

স্থানীয়দের দাবি, সঠিকভাবে পরিচালিত হলে এ কর্মসূচি হতদরিদ্রদের জন্য বড় সহায়তা হতে পারে, তবে মনিটরিং জোরদার ও বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন তারা।

জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসা পরবর্তী খোঁজ নিলেন প্রধা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাসরঘর সাজিয়ে সমকামী দুই যুবতীর বিয়ের আয়োজন, আটকে দিলেন এলা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে নগদ, আবেদন ২৬ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইউনিভার্সিটিতে উৎসবমুখর পরিবেশে ‘ফ্যামিলি ডে’ অনুষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ইবির হল উদ্বোধনে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিট…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9