সিলেটের জাফলংয়ে বিজিবির অভিযানে ভারতীয় অস্ত্র উদ্ধার

২৪ আগস্ট ২০২৫, ০৩:১০ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০১:০০ AM
চারটি ভারতীয় অবৈধ অস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

চারটি ভারতীয় অবৈধ অস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) © টিডিসি

সিলেটের জাফলং সীমান্ত থেকে চারটি ভারতীয় অবৈধ অস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৩ আগস্ট) রাতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সীমান্তবর্তী এলাকায় বিশেষ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব অস্ত্র জব্দ করে।

বিজিবি জানায়, উদ্ধারকৃত অস্ত্রগুলো হলো চারটি .১৭৭ এয়ার গান। এগুলো ভারত থেকে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযান শেষে জব্দ করা অস্ত্রগুলো সিলেট ব্যাটালিয়ন সদর দপ্তরে আনা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

বেড়াতে নিয়ে স্ত্রীকে হত্যা, রহস্য উদঘাটন
  • ১৬ অক্টোবর ২০২৬
‘বিসিএসের প্রস্তুতিতে বেশি পড়ার চেয়ে কৌশলী হওয়া জরুরি’
  • ১৬ অক্টোবর ২০২৬
কোকেন সেবনের পর লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজপরিবারের …
  • ১৬ অক্টোবর ২০২৬
৬ দিন বন্ধ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিস
  • ১৬ অক্টোবর ২০২৬
সাতসকালে রাজধানীর সড়কে প্রাণ গেল দুই নারীর
  • ১৬ অক্টোবর ২০২৬
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বসানোর সময় বেধে দেওয়া হলো, ন…
  • ১৬ অক্টোবর ২০২৬