ফেনী সীমান্তে ভারতে পাচারের সময় ইলিশ জব্দ, আটক ১

২১ আগস্ট ২০২৫, ০৭:৫২ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০৭:৩৪ AM
ইলিশসহ আটক চোরাকারবারি

ইলিশসহ আটক চোরাকারবারি © টিডিসি

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতে পাচার করার সময় ইলিশ মাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মো. হৃদয় (১৮) নামের এক চোরাকারবারিকে আটক করা হয়।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

আটক হৃদয় খাগড়াছড়ি জেলার রামগড় থানার বলিপাড়া গ্রামের মো. খোরশেদ আলমের ছেলে।
 
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার দুপুরে ছাগলনাইয়া সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতে পাচার করার সময় বেশ কিছু ইলিশসহ এক যুবককে আটক করা হয়েছে। জব্দ ইলিশের আনুমানিক বাজারমূল্য সাড়ে ২২ হাজার টাকা।

এ ব্যাপারে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ইলিশ বাংলাদেশের জাতীয় সম্পদ। এ সম্পদ রক্ষায় সীমান্তে বিজিবি সর্বদা সজাগ রয়েছে। জব্দ ইলিশ মাছসহ আটক আসামিকে ছাগলনাইয়া থানায় সোপর্দ করা হয়েছে। এ ছাড়া সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান বন্ধে বিজিবির নানা তৎপরতা অব্যাহত রয়েছে। চোরাচালানের বিরুদ্ধে বিজিবির কঠোর নীতি অব্যাহত থাকবে।

অকালে পাঁকছে চুল, আছে খুশকির সমস্যাও— এক কোয়া রসুনে মিলবে স…
  • ২২ নভেম্বর ২০২৬
চলতি বছর সব ধরনের নোট-গাইড ছাপা বন্ধের নির্দেশ
  • ২২ নভেম্বর ২০২৬
৫ শর্তে ডিসেম্বরে আওয়ামী লীগ ঠেকানোর ঐক্যে যাবে এনসিপি
  • ২২ নভেম্বর ২০২৬
গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ‘অপহরণকারী’ ঘুরছেন প্রকাশ্যে, পালিয়…
  • ২২ নভেম্বর ২০২৬
 ৪০৫  টন রাসায়নিক নিয়ে বাংলাদেশগামী জাহাজ আটক করল ইন্দোনেশি…
  • ২২ নভেম্বর ২০২৬
ইশরাকের মিছিল পার হতে না হতেই ফুটল ককটেল, আহত ৩
  • ২২ নভেম্বর ২০২৬