সিসিটিভিতে সাড়ে ৪০০ মোবাইল, ৫০টি ঘড়ি ও ৫ লাখ টাকা চুরির ভিডিও, পুলিশ বললেন —শনাক্তে ৩ বছরও লাগতে পারে

২৪ আগস্ট ২০২৫, ১২:১৯ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৭:২৭ AM
চুরির সিসিটিভি ফুটেজ

চুরির সিসিটিভি ফুটেজ © টিডিসি

ফেনীর সোনাগাজী থানার ৩০০ গজ এলাকায় দুর্ধর্ষ চুরির ঘটনার তিনদিন পার হলেও এখনো উদ্‌ঘাটন হয়নি রহস্য। এর আগে গত বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোরে সোনগাজী বাজারস্থ শেখ আকিলা মার্কেটের ২য় তলায় এ চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ী সজিবুল ইসলাম পলাশ সোনাগাজী মডেল থানায় বাদী হয়ে ছয়জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা করেছেন।

এদিকে ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ছয়জন ব্যক্তি এ কাজে জড়িত ছিল। তাদের মধ্যে দুজন দোকানের ভেতরে প্রবেশ করে ব্যাগে মালামাল ভর্তি করছিল। অন্যরা দোকান ও মার্কেটের নিচে অবস্থান করছিল।

ভুক্তভোগী ব্যবসায়ী সজিবুল ইসলাম পলাশ বলেন, প্রতিদিনের মতো রাতে ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব শেষ করে দোকান বন্ধ করে বাসায় চলে যাই। কিন্তু বৃহস্পতিবার সকালে এসে দোকানের তালা কাটা অবস্থায় দেখতে পেয়েছি। পরে দোকানের সিসি ক্যামেরার ফুটেজে সংঘবদ্ধ একটি চোরচক্র মালামাল লুট করতে দেখেছি। তবে তাদের কাউকে এখনো শনাক্ত করতে পারিনি। তারা দোকান থেকে ৪০০টির বেশি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন, ৫০টি সার্ভিসিংয়ের জন্য দেওয়া গ্রাহকের মোবাইল, ৫০টি হাত ঘড়ি ও ক্যাশবাক্সে থাকা নগদ প্রায় ৫ লাখ টাকা নিয়ে গেছে। সবমিলিয়ে আমার প্রায় কোটি টাকা ক্ষতি হয়েছে। এতো বড় আর্থিক ক্ষতিতে এখন দিশেহারা হয়ে পড়েছি। ঘটনার তিনদিন পার হলেও এখনো সিসিটিভি ফুটেজে থাকা ব্যক্তিদের শনাক্ত করা হয়নি। আমি চাই সিসিটিভি ফুটেজে ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা। 

নাম প্রকাশে অনিচ্ছুক বাজারের এক ব্যবসায়ী বলেন, সোনাগাজী পৌর এলাকার ভেতরে মার্কেটটি অবস্থিত। মার্কেট থেকে থানার দূরত্ব মাত্র ৩০০ গজ। কিন্তু এমন জায়গায় দিনের বেলায় চুরির ঘটনায় তিনদিনেও চোরচক্রদের শনাক্ত করতে না পারায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আমাদের ব্যবসায় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় প্রশাসনের প্রতি জোর দাবি করছি। 

সোনাগাজী বাজার বণিক সমিতির সভাপতি মো. নুর নবী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। এটি অত্যন্ত দুঃখজনক ও পরিকল্পিত ঘটনা বলেই আমাদের ধারণা। বাজারের পাহারাদার ভোর ৬টা পর্যন্ত দায়িত্বে ছিলেন, কিন্তু চুরির ঘটনা ঘটে সকাল সাড়ে ৬টার দিকে। সম্ভবত বাইরের কোনো চোরচক্র এ ঘটনার সঙ্গে জড়িত। ভুক্তভোগী ব্যবসায়ীর সঙ্গে কথা হয়েছে। বাজারে চুরি প্রতিরোধে শিগগিরই কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে সোনাগাজী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজীদ হোসেন আকন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, চুরির ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী থানায় একটি মামলা করেছেন। তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। থানার ৩০০ গজ দূরত্বে চুরি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, চুরির ঘটনা ভোরবেলায় ঘটে, তখন বাজারের নাইট গার্ড থাকে না এবং পুলিশ ধীরে ধীরে উইথড্র হতে থাকে। সিসিটিভি ফুটেজে থাকা ব্যক্তিদের শনাক্ত করে গেছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, চোর শনাক্ত করতে তিনদিন ও লাগতে পারে তিন বছরও লাগতে পারে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950