থানার ৩০০ গজ দুরুত্বে ব্যবসায়ীর দোকান থেকে ৪৫০টি মোবাইল চুরি

২২ আগস্ট ২০২৫, ০৭:৫৬ AM , আপডেট: ২২ আগস্ট ২০২৫, ০৪:০০ PM
চুরি হওয়ার সিসিটিভি ফুটেজ ভিডিও থেকে নেওয়া

চুরি হওয়ার সিসিটিভি ফুটেজ ভিডিও থেকে নেওয়া © সংগৃহীত

ফেনীর সোনাগাজীতে থানার ৩০০ গজ দূরুত্বে এক ব্যবসায়ীর দোকান থেকে অন্তত ৪৫০টি মোবাইল ফোন নিয়ে যায় চোরচক্র। বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় শহরের মেসার্স ভাই ভাই ইলেকট্রনিকস নামের একটি প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী ব্যবসায়ী সজিবুল ইসলাম পলাশ সোনাগাজী মডেল থানায় বাদী হয়ে ছয়জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন।

এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ছয়জন ব্যক্তি এ কাজে জড়িত ছিল। তাদের মধ্যে দুজন দোকানের ভেতরে প্রবেশ করে ব্যাগে মালামাল ভর্তি করছিল। অন্যরা দোকান ও মার্কেটের নিচে অবস্থান করছিল।

ভুক্তভোগী ব্যবসায়ী সজিবুল ইসলাম পলাশ বলেন, প্রতিদিনের মতো রাতে ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব শেষ করে দোকান বন্ধ করে বাসায় চলে যাই। কিন্তু সকালে এসে দোকানের তালা কাটা অবস্থায় দেখতে পেয়েছি। পরে দোকানের সিসি ক্যামেরার ফুটেজে সংঘবদ্ধ একটি চোরচক্র মালামাল লুট করতে দেখেছি। তবে তাদের কাউকে এখনো শনাক্ত করতে পারিনি। তারা দোকান থেকে ৪০০টির বেশি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন, ৫০টি সার্ভিসিংয়ের জন্য দেওয়া গ্রাহকের মোবাইল, ৫০টি হাত ঘড়ি ও ক্যাশবাক্সে থাকা নগদ প্রায় ৫ লাখ টাকা নিয়ে গেছে। সবমিলিয়ে আমার প্রায় কোটি টাকা ক্ষতি হয়েছে। এতো বড় আর্থিক ক্ষতিতে এখন দিশেহারা হয়ে পড়েছি।

নাম প্রকাশে অনিচ্ছুক বাজারের এক ব্যবসায়ী বলেন, সোনাগাজী পৌর এলাকার ভেতরে মার্কেটটি অবস্থিত। মার্কেট থেকে থানার দূরত্ব মাত্র ৩০০ গজ। কিন্তু এমন জায়গায় দিনের বেলায় চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। একজন ব্যবসায়ী এতো বড় ক্ষতির মুখে পড়লেও এ ঘটনায় থানার ওসি বা সার্কেল এসপি ঘটনাস্থল পরিদর্শন করেননি। আমাদের ব্যবসায় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় প্রশাসনের প্রতি জোর দাবি করছি। 

সোনাগাজী বাজার বণিক সমিতির সভাপতি মো. নুর নবী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। এটি অত্যন্ত দুঃখজনক ও পরিকল্পিত ঘটনা বলেই আমাদের ধারণা। বাজারের পাহারাদার ভোর ৬টা পর্যন্ত দায়িত্বে ছিলেন, কিন্তু চুরির ঘটনা ঘটে সকাল সাড়ে ৬টার দিকে। সম্ভবত বাইরের কোনো চোরচক্র এ ঘটনার সঙ্গে জড়িত। ভুক্তভোগী ব্যবসায়ীর সঙ্গে কথা হয়েছে। বাজারে চুরি প্রতিরোধে শিগগিরই কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে এদিন ভোরে সোনগাজী বাজারস্থ শেখ আকিলা মার্কেটের ২য় তলায় ও চুরির ঘটনা ঘটে। 

এ ব্যাপারে সোনাগাজী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজীদ হোসেন আকন বলেন, চুরির ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী থানায় একটি মামলা করেছেন। তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। থানার ৩০০ গজ দূরত্বে চুরি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, চুরির ঘটনা ভোরবেলায় ঘটে, তখন বাজারের নাইট গার্ড থাকে না এবং পুলিশ ধীরে ধীরে উইথড্র হতে থাকে। 

সিসি ক্যামেরা থেকে চোরচক্রের কাউকে শনাক্ত করা হয়েছে কিনা এমন প্রশ্নের ওসি বলেন, ‘আপনি যেটি দেখেছেন, আমিও সেটি দেখেছি। আমরা তদন্ত করছি।’

ইনানীতে গ্যাসের আগুন: কত দিন জ্বলবে, কীভাবে মিলবে স্থায়ী সম…
  • ০৩ নভেম্বর ২০২৬
ফের গ্যাসের দাম বৃদ্ধি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত দাবি করে ব…
  • ০৩ নভেম্বর ২০২৬
৪ তারিখের আন্দোলন কর্মসূচি থেকে সরে এসেছেন এমপিওভুক্ত শিক্ষ…
  • ০৩ নভেম্বর ২০২৬
২৫ হাজার বোলার থেকে উঠে এলেন সেরা ২১, পুরস্কৃত করল বিসিবি
  • ০২ নভেম্বর ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল, জামায়াত নেতার পদ স্থগিত
  • ০২ নভেম্বর ২০২৬
ক্রিকেটারদের জন্য নতুন উদ্যোগ নিচ্ছে বিসিবি, ইঙ্গিত দিলেন ত…
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950