টাকা নয় ভিক্ষা নেন ইলিশ

২৪ আগস্ট ২০২৫, ১১:৪৭ AM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৭:২৭ AM
ইলিশ মাছ  ভিক্ষা

ইলিশ মাছ ভিক্ষা © টিডিসি সম্পাদিত

ভিক্ষুক মানেই টাকার জন্য হাত পাতা—সাধারণত এমন দৃশ্যই চোখে ভেসে ওঠে। তবে চট্টগ্রামের কাট্টলী রাসমনি ফিশারিঘাটে ভিন্ন এক চিত্র দেখা যায়। এখানকার ভিক্ষুকরা টাকা নয়, ভিক্ষা চান ইলিশ মাছের।

জেলেরা গভীর সমুদ্র থেকে মাছ ধরে ঘাটে ফেরার পথে কিংবা আড়তে নিলামের সময় ভিড় করে দাঁড়ান এই ভিক্ষুকরা। প্রতিটি আড়ত থেকে একটি করে ইলিশ নেন তারা। তবে তাদের ভাগ্যে জোটে সাধারণত ছোট কিংবা খানিকটা পচে যাওয়া মাছ।

জেলেদের অভিযোগ, ভরা মৌসুমেও সাগরে কাঙ্ক্ষিত ইলিশ মিলছে না। বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলে অমাবস্যা-পূর্ণিমার জোয়ারভাটার সময় কিছু মাছ ধরা পড়লেও পরিমাণ তুলনামূলক কম। আগে প্রতিটি নৌকা ২ থেকে ৩ মণ ইলিশ নিয়ে ফিরলেও এখন মিলছে মাত্র ২০ থেকে ২৫ কেজি। ফলে আড়তেও দেখা দিয়েছে ইলিশের সংকট।

রাসমনি ঘাটের একাধিক জেলে জানান, মাছ কম হওয়ায় বাজারেও কমছে না দাম। বর্তমানে প্রতিটি ইলিশ ২ হাজার ২০০ টাকার বেশি দামে বিক্রি হচ্ছে। আকারে বড় হলে দাম আরও বেড়ে যায়। মাছ কম পাওয়ায় ভিক্ষা দেওয়াও কঠিন হয়ে পড়েছে।

মৎস্য আড়তের কর্মী মো: সজিব জানান, বড় ইলিশ সাগরে প্রায় মিলছেই না। সংকটের কারণে আড়তেও চলছে হাহাকার।

ভিক্ষুকদের সঙ্গে কথা বলে জানা গেছে, মূলত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাস ইলিশ মৌসুমেই তারা মাছ ভিক্ষা করেন। কেউ কেউ আবার নষ্ট বা ছোট মাছ অল্প দামে কিনে নেন। এসব মাছ কেউ নিজেরা খেয়ে ফেলেন, আবার কেউ গ্রাম-পাড়া-মহল্লায় কম দামে বিক্রিও করেন।

দুপুরের মধ্যে ঢাকাসহ দেশের ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ৩০ আগস্ট ২০২৬
ফজরের নামাজের পর যেসব আমল করবেন
  • ৩০ আগস্ট ২০২৬
সকালের মধ্যেই ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা, ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
  • ৩০ আগস্ট ২০২৬
মেডিকেল টেকনোলজিস্ট অ্যালায়েন্সের নেতৃত্বে ওবায়দুর-জিসান
  • ৩০ আগস্ট ২০২৬
জবিতে কুরআন শিক্ষা কোর্স চালু করল ইসলামী ছাত্র আন্দোলন
  • ৩০ আগস্ট ২০২৬
নওগাঁয় সেই ১২ বছরের ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ, ৩ জনের কারাদণ্ড
  • ৩০ আগস্ট ২০২৬