কুয়াকাটায় এক ইলিশ বিক্রি হলো ৫ হাজারে

১৭ আগস্ট ২০২৫, ০১:৫৬ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০৬:৫৭ PM
ইলিশ

ইলিশ © টিডিসি

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গঙ্গামতি এলাকায় নাসির মাঝি নামে এক জেলের জালে ১ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি ইলিশ ধরা পড়েছে। রবিবার (১৭ আগস্ট) সকালে সাগরে জাল তোলার সময় বড়সড় ইলিশটি উঠে আসে। পরে ইলিশটি কুয়াকাটা মেয়র বাজারে আনা হলে রাসেল ফিস আড়তের মাধ্যমে প্রতি মণ ১ লাখ ২০ হাজার টাকা দরে স্থানীয় ব্যবসায়ী ছগির হোসেন নিলামে ৫ হাজার ১৭০ টাকায় মাছটি কিনে নেন।

জেলে নাসির মাঝি বলেন, ‘আজ ট্রলারে শুধু একটি মাছই পেয়েছি। এখন সাগরে বড় ইলিশের সংখ্যা খুব কম। তবে এ মাছটির ওজন বেশি হওয়ায় ভালো দাম পেয়েছি। আল্লাহ যা দিয়েছেন তাতেই আমি খুশি।’

ব্যবসায়ী ছগির হোসেন বলেন, ‘এখন এ ধরনের বড় সাইজের ইলিশ খুব কম ধরা পড়ে। তাই লাভের আশায় মাছটি কিনেছি। আশা করি ভালো মুনাফায় বিক্রি করতে পারব।’

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘বড় সাইজের ইলিশ জেলেদের জন্য সুখবর। গভীর সমুদ্রের পাশাপাশি উপকূলীয় জেলেরাও বড় ইলিশ পাচ্ছেন। ইলিশের পরিমাণ দিন দিন বাড়ছে। আশা করছি সামনের দিনে ইলিশ আরও বৃদ্ধি পাবে এবং দামও কমে আসবে।’

পাবিপ্রবিতে পুনঃভর্তির টাকা আত্মসাতের অভিযোগ ল্যাব টেকনিশিয়…
  • ১০ নভেম্বর ২০২৬
বিএ পাস না হয়েও যেভাবে ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া যাবে
  • ১০ নভেম্বর ২০২৬
কেইনের বদলে এমবাপ্পেকে টেনে কী ভুল করেছিল রিয়াল মাদ্রিদ?
  • ১০ নভেম্বর ২০২৬
জিয়া-খালেদা-তারেককে নিয়ে কটূক্তি করে লিখেছিলেন বই, বিধি লঙ্…
  • ১০ নভেম্বর ২০২৬
আশেক মাহমুদ কলেজে ছাত্রদলের উদ্যোগে সরানো হলো সকল ব্যানার
  • ১০ নভেম্বর ২০২৬
সংসদে বদলি নিয়ে প্রশ্ন, যা বললেন শিক্ষামন্ত্রী
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950