এক ইলিশের দাম ৭ হাজার ৭০০ টাকা, ওজন কত?

০৭ জুলাই ২০২৫, ০১:৪১ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৭:২৯ AM
ইলিশ হাতে ব্যবসায়ী

ইলিশ হাতে ব্যবসায়ী © টিডিসি ফটো

পটুয়াখালীর কুয়াকাটায় ২ কেজি ২২০ গ্রাম ওজনের একটি বিশালাকৃতির ইলিশ মাছ ৭ হাজার ৭০০ টাকায় বিক্রি হয়েছে। রোববার (৬ জুলাই) বিকেলে আশাখালী বাজারের ‘বন্ধন ফিস-২’ নামক আড়তে মাছটি প্রতি কেজি ৩ হাজার ৫০০ টাকা দরে নিলামের মাধ্যমে বিক্রি হয়।

জানা গেছে, কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের হাইর পয়েন্টে দুপুর ২টার দিকে মাছটি ধরা পড়ে স্থানীয় জেলে জামাল মাতুব্বরের জালে। পরে আশাখালী বাজারে নিয়ে গেলে নিলামের মাধ্যমে পাইকারি ব্যবসায়ী কবির হোসেন মাছটি কিনে নেন। এসময় মাছটি দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।

জেলে জামাল মাতুব্বর বলেন, ‘প্রতিদিনের মতোই সাগরে গিয়ে জাল ফেলেছিলাম। হঠাৎ এই বিশাল ইলিশটি ধরা পড়ে। এখন সাগরে বড় মাছ খুব একটা মেলে না। তবে এমন মাছ পেলে সংসার চালাতে অনেকটাই স্বস্তি আসে।’

মৎস্য ব্যবসায়ী জাহিদুল ইসলাম বলেন, ‘এত বড় ইলিশ এই বাজারে খুব কমই আসে। মাছটি ভালো দামে বিক্রি হয়েছে, যা আমাদের জন্যও আনন্দের।’

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘এ ধরনের বড় ইলিশ পাওয়া একটি ভালো দিক। ইলিশের প্রজনন মৌসুমে সরকারের নিষেধাজ্ঞার ফলে আজ আমরা এর সুফল পাচ্ছি।

ট্যাগ: ইলিশ
ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেল ৫ বছরের শিশু রেদওয়ানের
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সেন্ট্রাল মেডিকেল কলেজে অধ্যাপকসহ ৯ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
স্থগিত শাকসু নির্বাচনের দাবিতে উপাচার্য ভবনের সামনে মানববন্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‘এআই’ গবেষক ইরফানের মৃত্যু নিয়ে নতুন মোড়, আত্মহত্যার দাবি ম…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগ দেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দিনাজপুরে নিখোঁজের চার দিন পর মরদেহ উদ্ধার, প্রতিবেশী গ্রেপ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9