এক ট্রিপেই মিলল ৬৫ মণ ইলিশ, কত লাখে বিক্রি হলো?

১৩ জুলাই ২০২৫, ০৫:৪৬ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ১১:১৫ AM
ইলিশ

ইলিশ © টিডিসি

পটুয়াখালীর কুয়াকাটায় বঙ্গোপসাগরে এক ট্রিপেই ৬৫ মণ ইলিশ শিকার করে ফিরেছে এফবি সাদিয়া-২ নামের একটি মাছ ধরার ট্রলার। রোববার (১৩ জুলাই) দুপুরে এসব ইলিশ আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের মেসার্স খান ফিস আড়তে আনা হলে নিলামের মাধ্যমে ৩৯ লাখ ৬০ হাজার ১৪০ টাকায় বিক্রি হয়।

জানা গেছে, ট্রলারটি গত ৯ জুলাই আলিপুর ঘাট থেকে ২৩ জন জেলেকে নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে যায়। কুয়াকাটা থেকে প্রায় ১৫০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ দিকে সমুদ্রের বিভিন্ন পয়েন্টে জাল ফেললে ধরা পড়ে বিপুল পরিমাণ রুপালি ইলিশ। ওজন অনুযায়ী মাছগুলো তিনটি শ্রেণিতে ভাগ করে বিক্রি করা হয়।

ট্রলারের মাঝি মো. শাহাবুদ্দিন জানান, ‘৫৮ দিনের নিষেধাজ্ঞার পর সমুদ্রে যাই। মাঝপথে বৈরী আবহাওয়ার কারণে বেশ কয়েকবার বিপদে পড়তে হয়েছে। তবে শেষ পর্যন্ত ভালো মাছ পেয়েছি। আলহামদুলিল্লাহ, সবার মুখে হাসি ফিরেছে।’

আড়তের ব্যবস্থাপক মো. সাগর ইসলাম বলেন, ‘অনেকদিন পর জেলেরা এমন ভালো মাছ পেল। এতে তারা কিছুটা হলেও আগের লোকসান পুষিয়ে উঠতে পারবেন।’

এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘দীর্ঘদিনের নিষেধাজ্ঞা এবং খারাপ আবহাওয়ার কারণে জেলেরা বিপাকে ছিলেন। এখন তারা ভালো পরিমাণে মাছ পাচ্ছেন। এটা নিষেধাজ্ঞার সুফল বলা যায়।’

১৭তম হেনরি ডুনান্ট মুট কোর্ট প্রতিযোগিতায় রানার-আপ এনএসইউ
  • ১০ নভেম্বর ২০২৬
হাসপাতালে ঢুকে ডাক্তার পিটিয়ে ছাত্রলীগ নেতার বাসায় আত্মগোপন…
  • ১০ নভেম্বর ২০২৬
ইনানীতে গ্যাসের বিশাল মজুত থাকতে পারে: বাপেক্স
  • ১০ নভেম্বর ২০২৬
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সঙ্গে কমিউনিটি ব্যাংকের সম…
  • ১০ নভেম্বর ২০২৬
হাসিবের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতার পরিচয় জানা গেল
  • ১০ নভেম্বর ২০২৬
কনস্টেবল নিয়োগে ‘দালাল’, ধরিয়ে দিলেই পুরস্কার দেবে পুলিশ
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950