এক জালে মিলল ৪৩ মণ ইলিশ, বিক্রি ২০ লাখে

১২ জুন ২০২৫, ০৪:১৬ PM , আপডেট: ১৩ জুন ২০২৫, ০৮:০৬ AM
প্রতীকি ছবি

প্রতীকি ছবি © সংগৃহীত

দীর্ঘ ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে সমুদ্রে গিয়ে প্রথম দিনেই কাঙ্ক্ষিত ইলিশের দেখা পেয়েছে জেলেরা। পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ইউনুস মিয়া নামে এক জেলের জালে ধরা পড়েছে ৪৩ মণ ইলিশ।

বৃহস্পতিবার (১২ জুন) সকালে আলীপুর মৎস্য বন্দরের আবদুল্লাহ ফিসে মাছগুলো নিলামের মাধ্যমে ২০ লাখ ৬২ হাজার টাকায় বিক্রি হয়েছে। বুধবার মধ্যরাতে অবরোধ শেষে পায়রাবন্দর সংলগ্ন গভীর সমুদ্রে একবার জাল ফেলেই এ ইলিশ ধরা পড়ছে।

ট্রলারের মাঝি ইউনুস মিয়া জানান, বুধবার মধ্যরাতে ১৯ জন জেলেসহ ‘এফবি তামান্না’ ট্রলার নিয়ে তারা গভীর সাগরে যাত্রা করেন। পায়রা বন্দর এলাকায় জাল ফেলতেই এসব মাছ উঠে আসে। দীর্ঘদিন পরে আশানুরূপ মাছ পেয়ে খুশি তারা।

আরও পড়ুন: ৫৮ দিন সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা

ট্রলারের মালিক ইউসুফ (কোম্পানি) হাওলাদার বলেন, অবরোধ শেষে বেশ পরিমাণে ইলিশ ধরা পড়ায় জেলেসহ আমরা খুব খুশি। ধার দেনা করে ট্রলার পাঠিয়েছিলাম, মাছ না পেলে বড় লোকসানে পড়ে যেতাম। শুরুতেই এমন মাছ পেয়ে আল্লাহর দরবারে শুকরিয়া।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এবছর সঠিকভাবে অবরোধ পালন করায় মাছের সুষ্ঠু প্রজনন হয়েছে। তাই সমুদ্রে বেশ পরিমাণ মাছ হয়েছে। যার কারণে জেলেদের জালে বেশি বেশি মাছ ধরা পড়ছে। আশা করছি বিগত বছরগুলোর লোকসান পুষিয়ে উঠবে উপকূলের জেলেরা।

শিক্ষকদের বদলি নিয়ে সভা কবে, জানালেন মাউশি ডিজি
  • ২১ অক্টোবর ২০২৬
ফেসবুকে আসছে বড় পরিবর্তন, যে সুবিধা হারাচ্ছেন ব্যবহারকারীরা
  • ২১ অক্টোবর ২০২৬
মিসরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ১৩ পর্যটক নিহত
  • ২১ অক্টোবর ২০২৬
সকালে বাসি পেটে এক টুকরো কাঁচা হলুদে মিলবে যেসব উপকার
  • ২১ অক্টোবর ২০২৬
যে কারণে পাশের দেশ ভারতে চালু হয়নি স্টারলিংক
  • ২১ অক্টোবর ২০২৬
মা-বাবার পর এবার প্রতিবেশী বিধবাকে মারধর, আবারও বহিষ্কার যু…
  • ২১ অক্টোবর ২০২৬