সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

২২ আগস্ট ২০২৫, ০৯:০১ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:৫৮ AM
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স © সংগৃহীত ছবি

ভোলার লালমোহন উপজেলায় সাপের কামড়ে তাসলিমা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত তাসলিমা ধলীগৌরনগর ইউনিয়নের পূর্ব চতলা এলাকার বাসিন্দা আলমগীর হোসেনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে স্বামীর সঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন তাসলিমা। গভীর রাতে হঠাৎ তিনি চিৎকার করে ওঠেন। আলমগীর টর্চলাইট জ্বালিয়ে দেখতে পান, তাদের বিছানার পাশে একটি সাপ। দ্রুত স্থানীয় এক ওঝাকে খবর দিলে তিনি এসে বিষ নামানোর চেষ্টা করেন। তবে কিছুক্ষণের মধ্যেই তাসলিমার শরীর নিস্তেজ হয়ে পড়ে। এরপর ওঝা হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়ে সরে যান। পরে ভোরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে পুলিশকে কোনো অভিযোগ জানানো হয়নি।

ট্যাগ: ভোলা
‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানম…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ দুই নেতা গ্রেপ্তার
  • ০৩ অক্টোবর ২০২৬
ডেনিম উৎপাদনে পানির চাপ, সমাধানের খোঁজ
  • ০৩ অক্টোবর ২০২৬
বিনা খরচে পড়াশোনার সুযোগ দিচ্ছে জাপান
  • ০৩ অক্টোবর ২০২৬
অপারেশনের স্থান পরিষ্কার না করেই সেলাই, সংক্রমণে ফের অস্ত্র…
  • ০৩ অক্টোবর ২০২৬
অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬