প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, ছাত্রীকে হত্যাচেষ্টা

২২ আগস্ট ২০২৫, ০৮:১৯ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০৭:৩৪ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক মাদ্রাসা ছাত্রীকে জবাই করে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের মাঝিয়াকান্দি গ্রামে ঘটনাটি ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয় ওই মাদ্রাসা শিক্ষার্থী। ওঁত পেতে থাকা প্রতিবেশী বিল্লাল মিয়ার ছেলে ইয়াসিন মিয়া (২২) মুখ চেপে ধরে গলায় ছুরি চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাতে রক্তাক্ত করে পালিয়ে যায়।

পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়। বর্তমানে ওই শিক্ষার্থী ময়মনসিংহ হাসপাতালের নাক কান গলা বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

আহতের পরিবার জানান, প্রতিবেশী ইয়াসিন মাদরা শিক্ষার্থীকে পালিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। কিন্তু এতে সে রাজি না হওয়ায় তাকে হত্যাচেষ্টা করে ইয়াসিন। এ ঘটনায় বৃহস্পতিবার, ভুক্তভোগীর বড়ভাই বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

ঈশ্বরগঞ্জ থানার ওসি ওবায়দুর রহমান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামীদের গ্রেপ্তারে জোর প্রচেষ্টা চলছে।

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণ আবেদনের সময়সীমা বাড়ছে
  • ০৭ নভেম্বর ২০২৬
প্রতিবন্ধীদের জন্য ২২ উপজেলায় পাইলট প্রকল্প
  • ০৭ নভেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ-ককটেল বিস্ফোরণ, আ…
  • ০৭ নভেম্বর ২০২৬
ইতালি দলে ১৬ বছরের কাসানো, কে এই বিস্ময়বালক?
  • ০৭ নভেম্বর ২০২৬
মেটার ৯৯ ভাগ শেয়ার দান করতে চান মার্ক জাকারবার্গ, ফের আলোচন…
  • ০৭ নভেম্বর ২০২৬
খাল পরিষ্কার করতে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও, টেনে তুললেন …
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950