শেরপুরে বাস চাপায় বৃদ্ধের মৃত্যু

১৬ আগস্ট ২০২৫, ০৩:১৬ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৯:১৪ PM
দুর্ঘটনা কবলিত যাত্রীবাহী বাস

দুর্ঘটনা কবলিত যাত্রীবাহী বাস © সংগৃহীত

শেরপুরের ঝিনাইগাতীতে লোকাল বাসের চাপায় আশরাফ আলী (৮০) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জোলগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফ আলী ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের জোলগাঁও গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে। 

জানা গেছে, আজ সকাল সাড়ে ১০টার দিকে রাস্তা পার হচ্ছিলেন আশরাফ আলী। এ সময় শেরপুর থেকে ছেড়ে আসা ঝিনাইগাতীগামী ‘পাপিয়া পরিবহনের’ একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বিক্ষুব্ধ জনতা বাসটি আটক করে ভাঙচুর চালায়। তবে দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার কৌশলে পালিয়ে যায়।

এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমীন বলেন, ‌‌‘বাসটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ, চার দফা দা…
  • ১৪ অক্টোবর ২০২৬
জেনেভা ক্যাম্পে পুলিশ-ডিবি-এপিবিএন-এসআরবির যৌথ অভিযান
  • ১৪ অক্টোবর ২০২৬
১৮ বছরে রেলের পেছনে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা অপচয় হয়েছে: শে…
  • ১৪ অক্টোবর ২০২৬
পুনরায় ভেরিফিকেশন করে নিয়োগপত্র দেওয়ার আশ্বাস, কর্মসূচি স্থ…
  • ১৪ অক্টোবর ২০২৬
সন্তানসহ জাবি শিক্ষককে অবরুদ্ধ করে হত্যার হুমকির অভিযোগ ছাত…
  • ১৪ অক্টোবর ২০২৬
বিরোধী দলসহ সবাইকে নিয়ে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করত…
  • ১৩ অক্টোবর ২০২৬