মিছিল শেষে ফেরার পথে বাস চাপায় নিহত ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতা

০৬ আগস্ট ২০২৫, ১২:১৬ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১০:৩৪ AM
নিহত রেজাউল

নিহত রেজাউল © সংগৃহীত

গণ-অভ্যুত্থানের বর্ষপূতি ৩৬ জুলাইয়ের সমাবেশ ও মিছিল কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে বাস চাপায় ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসটির চালক, হেল্পার এবং সুপারভাইজারকে আটকের দাবিতে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে রাখেন উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা।

মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের আমতলী উপজেলার ঘটখালী এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মাওলানা মোহাম্মদ রেজাউল করিম  ইসলামী আন্দোলন বাংলাদেশের আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। এ ছাড়াও আমতলী বন্দর হোসাইনিয়া কামিল মাদ্রাসার একজন আইসিটি বিষয়ক প্রভাষক ছিলেন তিনি।

ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার সভাপতি মাওলানা ওমর ফারুক বলেন, মিছিল শেষে রেজাউল করিম বাড়িতে ফিরতে গিয়ে সড়কে বাসের চাপায় মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের দ্রুত আটকের দাবিতে নেতাকর্মীরা সড়ক অবরোধ করে রেখেছিলেন। পরে আটকের খবর পেয়ে অবরোধ তুলে নেওয়া হয়েছে।

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরবর্তীতে ঘাতক বাসটিকে আটক করতে মহিপুর এবং কালপাড়া থানা পুলিশকে অবহিত করলে মহিপুর থানা পুলিশ বাসটিসহ চালক, সুপারভাইজার এবং হেল্পারকে আটক করতে সক্ষম হয়েছে। বর্তমানে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ইতালিতে বছরে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার 
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মেধাবী শিক্ষার্থীদের এআই প্রশিক্ষণ না দিলে ভবিষ্যৎ অন্ধকার …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উঠে গেল সড়ক বিভাজকে 
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মধুর ক্যান্টিনকে ‘ইশারাত মঞ্জিল’ নামে ফেরানোর অপচেষ্টা চলছে…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় ৪১ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাবিতে র‍্যাগিংয়ের দুই ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9