সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার

০৪ আগস্ট ২০২৫, ০২:৫৪ PM , আপডেট: ০৫ আগস্ট ২০২৫, ০১:০৬ PM
এম হারুন-অর-রশীদ

এম হারুন-অর-রশীদ © সংগৃহীত

চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধান ও ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট এম হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর বিষয়টি ডেসটিনি মাল্টি পারপাস কোঅপারেটিভ সোসাইটির সভাপতি প্রকৌশলী শহীদুল ইসলাম নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম কোতোয়ালি থানার ওসি আবদুল করিম বলেন, ‘উনি রাতে ক্লাবের গেস্ট হাউজে ছিলেন। সম্মিলিত সামরিক হাসপাতাল চট্টগ্রামের চিকিৎসকদের একটি দল চট্টগ্রাম ক্লাবে এসে সাবেক সেনাপ্রধানের পরীক্ষা-নিরীক্ষা করেন। পরে তারা সাবেক সেনাপ্রধানকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলে তারা জানিয়েছেন। কীভাবে কী হয়েছে পরে বিস্তারিত বলতে পারব।’

জানা যায়, হারুন-অর-রশীদের বয়স হয়েছিল ৭৭ বছর। তার বাড়ি চট্টগ্রাম জেলার হাটহাজারীর ধলই ইউনিয়নে। তিনি পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর চতুর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত অবস্থায় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নেন। স্বাধীনতা যুদ্ধে অসীম সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে ‘বীর প্রতীক’ খেতাব দেয়।

২০০০ সালের ডিসেম্বর থেকে ২০০২ সালের জুন পর্যন্ত তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। সেনাপ্রধানের দায়িত্ব শেষে তিনি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ফিজিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান।

সেক্টর কমান্ডার্স ফোরামের সাবেক মহাসচিব হারুন-অর-রশিদ ২০০৬ সালে ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট পদে যোগ দেন। পরবর্তী কয়েক বছরে ডেসটিনি গ্রুপের ব্যবসা বিস্তৃত হতে দেখা যায়। তবে পরবর্তীতে জালিয়াতি ও অনিয়মের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ব্যাপক বিক্ষোভের মধ্যে ২০১২ সালে তাকে কারাগারে যেতে হয়।

৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডের, করুন আবেদন
  • ০৫ অক্টোবর ২০২৬
মাউশির প্রজেক্টে পদায়ন শিক্ষা ক্যাডারের ‘উই অল আর শেখ হাসিন…
  • ০৫ অক্টোবর ২০২৬
ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬