পাটক্ষেতে পড়ে ছিল অজ্ঞাত নারীর বিকৃত মরদেহ

১৬ মে ২০২৫, ১২:১৩ PM , আপডেট: ১৬ মে ২০২৫, ০৭:০৭ PM
পাটক্ষেতে অজ্ঞাত নারীর মরদেহ

পাটক্ষেতে অজ্ঞাত নারীর মরদেহ © টিডিসি ফটো

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের বান্দের পাড় গ্রামের একটি পাটক্ষেত থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (১৬ মে) সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গেছে, মরদেহটির মুখমণ্ডলসহ শরীরের কিছু অংশ আগুনে পুড়ে গেছে এবং পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। মৃত নারীর বয়স আনুমানিক ২৭ থেকে ২৮ বছর হবে বলে ধারণা করা হচ্ছে। তবে তার পরিচয় এখনও জানা সম্ভব হয়নি। স্থানীয়দের মধ্যে এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকে ধারণা করছেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।

খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ বলা যাচ্ছে না। এখনো মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়নি, তবে দ্রুত পাঠানোর প্রস্তুতি চলছে। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি।

মালিকবিহীন পরিত্যক্ত ব্যাগে মিলল ৯২ রাউন্ড গুলি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি করলে ছয় মাসের দণ্ড
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজ শিশুর পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি, ৭ মাস পর মাহফিল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9