বৃদ্ধের মরদেহ উদ্ধার, মেয়েজামাই আটক

১৪ মে ২০২৫, ০২:৫১ PM , আপডেট: ১৫ মে ২০২৫, ১১:৪৫ PM
হালুয়াঘাট থানা

হালুয়াঘাট থানা © সংগৃহীত

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় জায়গা-জমি নিয়ে পারিবারিক কলহের জেরে শ্বশুর আব্দুল মতিনকে (৭৪) হত্যা করার অভিযোগ উঠেছে মেয়েজামাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় মেয়েজামাই আরশাদ আলীকে (৪২) আটক করেছে পুলিশ। বুধবার (১৪ মে) সকালে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আব্দুল মতিন উপজেলার লক্ষিকুড়া গ্রামের মৃত নগর আলীর ছেলে।  নেওয়াজ খানের পুত্র 

স্থানীয় ব্যক্তিরা জানান, বুধবার (১৪ মে) ভোরে মসজিদে যাওয়ার সময় লক্ষ্মীকুড়া এলাকার (মেনংছড়া-রাবার ড্যাম) সড়কে রক্ত দেখতে পান মুসুল্লিরা। বিষয়টি তারা বুঝতে পারেননি। পরে অজু করার সময় নূরুল ইসলাম নামের এক ব্যক্তির পুকুর পাড়ে ঝোপের মধ্যে উপুড় হয়ে থাকা উলঙ্গ অবস্থায় একটি মরদেহ দেখতে পান তারা। পরে তারা থানা পুলিশকে খবর দেন।

তারা আরও জানান, দীর্ঘদিন ধরে আব্দুল মতিনের সঙ্গে তার মেয়েজামাই আরশাদ আলীর জমি নিয়ে পারিবারিক কলহ ছিল।

পুলিশ পুকুর থেকে নিহতের মোবাইল ও হত্যায় ব্যবহার করা ইউক্যালিপটাস গাছের ডাল ও রক্তমাখা লুঙ্গি আলামত হিসেবে জব্দ করেছে।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মেকর্তা (ওসি) তদন্ত রাজন চন্দ্র পাল বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, বিশ্ববিদ্যালয় ছাত্রের ল…
  • ০৪ অক্টোবর ২০২৬