যশোরের আওয়ামী লীগ নেতা মিল্টন গ্রেপ্তার

০১ আগস্ট ২০২৫, ১১:৫৮ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৬:১৫ PM
আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মিল্টন

আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মিল্টন © টিডিসি

যশোরের মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মনিরুজ্জামান মিল্টনকে নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১ আগস্ট) দুপুরে উপজেলার হাজরাকাটি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মনিরুজ্জামান মিল্টন ছাত্র রাজনীতির মাধ্যমে সক্রিয়ভাবে আওয়ামী রাজনীতিতে জড়িত হন। তিনি মনিরামপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। বর্তমানে তিনি উপজেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গেল বছর ৫ আগস্ট তিনি হামলা ও মারধরের শিকার হন। সেই ঘটনার পর থেকে তিনি পরিবারসহ হাজরাকাটিতে নিজ বাড়িতে অবস্থান করছিলেন।আটকের বিষয়ে নিশ্চিত করে মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান জানান, মনিরুজ্জামান মিল্টনের বিরুদ্ধে দায়েরকৃত নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬