চিরনিদ্রায় শায়িত হলো মাইলস্টোনের ছোট্ট রাইসা মনি

২৫ জুলাই ২০২৫, ০৪:৩৫ PM , আপডেট: ২৫ জুলাই ২০২৫, ১০:৫০ PM
রাইসা মনি

রাইসা মনি © সংগৃহীত

চিরনিদ্রায় শায়িত হলো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছোট্ট রাইসা মনি। আজ শুক্রবার সকাল ৯টায় ফরিদপুর জেলার আলফাডাঙ্গার উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া ইদগাহ ময়দানে জানাজা শেষে বাজড়া কবরস্থানে তাকে দাফন হয়।

মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনায় শোকে স্তব্ধ পুরো গ্রামবাসী। সন্তানের এমন মৃত্যুতে শোকে কাতর শাহাবুল-মিম দম্পতি।

পরিবার সূত্রে জানা গেছে, রাইসা মনির বাবা-মায়ের ইচ্ছা ছিল ছেলে-মেয়েকে ভালো স্কুলে পড়ানোর। উচ্চশিক্ষায় শিক্ষিত করে ভালো মানুষ হিসেবে গড়ে তুলবেন। সেই লক্ষ্যে ভর্তি করেছিলেন মাইলস্টোনে। রাইসা মনি তৃতীয় শ্রেণিতে পড়তো। একই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী তার বড় বোন সিনথিয়া।

গত সোমবার দুপুরে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনে বিধ্বস্ত হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।

কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ, দেখবেন যেভাবে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠিত হোক: আলমগীর ম…
  • ০৫ অক্টোবর ২০২৬
লুলা নাকি ফ্লাভিও—কে হবেন ব্রাজিলের প্রেসিডেন্ট, ফয়সালা দ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬