রাজশাহীতে প্রস্তুত হচ্ছে নিহত পাইলট তৌকিরের কবর

২২ জুলাই ২০২৫, ১১:১৭ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০৯:২০ AM
তৌকির ইসলাম সাগর

তৌকির ইসলাম সাগর © টিডিসি ফটো

রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট তৌকির ইসলাম দাফন হবে রাজশাহীতে। মঙ্গলবার (২২ জুলাই) সকাল থেকেই প্রস্তুত করা হচ্ছে তার কবর। দুপুরের পর রাজশাহীতে তার দাফন সম্পন্ন করা হবে বলে পাইলট সাগরের মেজ চাচা মতিউর রহমান নিশ্চিত করেন।

তিনি বলেন, গতকাল মৃত্যুর খবর শোনার পর সগরের পরিবারকে ঢাকায় নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ঢাকায় প্রথম জানাজা শেষে লাশ রাজশাহীতে আনা হবে। এরপর দুপুরে রাজশাহী সপুরা কবর স্থানে তাকে দাফন করা হবে। এর আগে রাজশাহী উপশহর ঈদগাহা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।

এদিকে সকাল থেকেই শুরুর হয়েছে পাইলট সাগরের কবর প্রস্তুতির কাজ। সকাল ১০ টার দিকে নগরীর উপশহন এলাকায় অবস্থিত সপুরা গোরস্তানে গিয়ে দেখা যায়। গোরস্তান মসজিদের পাশে তার কবর খোঁড়া হচ্ছে।

কবর খননকারীরা বলেন, এটি হবে পাইলটরে কবর। সকাল থেকেই আমরা কয়েকজন এটির প্রস্তুতির কাজ শুরু করেছি।

বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ দুই নেতা গ্রেপ্তার
  • ০৩ অক্টোবর ২০২৬
ডেনিম উৎপাদনে পানির চাপ, সমাধানের খোঁজ
  • ০৩ অক্টোবর ২০২৬
অপারেশনের স্থান পরিষ্কার না করেই সেলাই, সংক্রমণে ফের অস্ত্র…
  • ০৩ অক্টোবর ২০২৬
অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশিদের জন্য শিক্ষকতা ও গবেষণার সুযোগ দেবে যুক্তরাষ্ট্র
  • ০৩ অক্টোবর ২০২৬
চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬