স্ট্রোক করে আরও এক জামায়াত কর্মীর মৃত্যু

১৯ জুলাই ২০২৫, ০২:১৬ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৫:৩৮ PM
মোস্তাফিজুর রহমান কলম

মোস্তাফিজুর রহমান কলম © সংগৃহীত

ঢাকায় জামায়াতে ইসলামীর সমাবেশে যাওয়ার পথে মোস্তাফিজুর রহমান কলম বিশ্বাস (৫০) নামে এক জামায়াত কর্মীর মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) ঢাকায় আসার পথে গাজীপুরের চান্দুরায়  বাসের মধ্যে স্ট্রোক করেন তিনি। তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী জিরানি কেপিজে স্পেশালাইজড হাসপাতালে নেওয়ার পর মারা যান তিনি। 

নিহত  মোস্তাফিজুর রহমান কলম উপজেলার সলিমপুর ইউনিয়নের সিরাজুল ইসলামের ছেলে। তিনি সলিমপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড জামায়াতের অফিস সেক্রেটারি ছিলেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জামায়াতের ঈশ্বরদী উপজেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি মাসুদ রানা মাসুম জানান, শুক্রবার রাত ১১টায় ঈশ্বরদী থেকে ২৫টি বাস ও ১১টি হাইচ নিয়ে ঈশ্বরদী থেকে জামায়াতের নেতাকর্মীরা ঢাকার সোহরাওয়ার্দীতে জাতীয় সমাবেশে যোগদানের উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে গাজীপুরের চান্দুরায় পৌঁছালে এক নম্বর বাসের আরোহী মোস্তাফিজুর রহমান কলম স্ট্রোক করেন। তাকে পার্শ্ববর্তী একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পরে তিনি মারা যান। 

এ বিষয়ে পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল ও ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমির ড. নুরুজ্জামান প্রামাণিক সমাবেশে যাওয়ার পথে ওই জামায়াত কর্মীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।  

মেয়াদোত্তীর্ণ আট ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
  • ১২ নভেম্বর ২০২৬
বিদেশি লিগে দল পেলেন বিজয়
  • ১২ নভেম্বর ২০২৬
রাতভর বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি-ককটেলে আহত ১০
  • ১২ নভেম্বর ২০২৬
বাড়ির সামনের খালে মিলল বাকপ্রতিবন্ধী তরুণীর মরদেহ
  • ১২ নভেম্বর ২০২৬
শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কের মুখে ইন্দোনেশিয়ার ভাইস প্রেস…
  • ১২ নভেম্বর ২০২৬
ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুজনের কারাদ…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950