মহাখালী-এয়ারপোর্ট রোড অচল

১৩ জুলাই ২০২৫, ০৪:১১ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৫:৫৯ PM
অটোরিকশা চালকরা বনানীর বিএরটিএ কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করেছেন

অটোরিকশা চালকরা বনানীর বিএরটিএ কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করেছেন © সংগৃহীত

রাজধানীর বাইরের সিএনজিচালিত অটোরিকশা চালকদের অবরোধের কারণে রাজধানীর মহাখালী রুটে ইনকামিং ও আউটগোয়িং বন্ধ রয়েছে বলে জানিয়েছে ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগ। আজ রবিবার (১৩ জুলাই) দেড়টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এ কথা জানান সার্জেন্ট আনিসুর রহমান।  এ অবস্থায় গাড়ি চলাচলে বিশেষ নির্দেশনাও দেন তিনি।

স্ট্যাটাসে সার্জেন্ট আনিসুর রহমান জানান, বনানী বিআরটিএ কার্যালয়ের সামনে ঢাকা মহানগরীর বাইরের সিএনজিচালিত অটোরিকশাচালকরা রাজধানীতে চলাচলের দাবিতে মূল সড়কে অবস্থান নিয়েছেন। এতে উত্তরা-মহাখালী রুটে ইনকামিং এবং আউটগোয়িংয়ে যান চলাচল বন্ধ রয়েছে। ইনকামিংয়ে যান চলাচল করার ক্ষেত্রে কাকলী হয়ে গুলশান-২ থেকে গুলশান-১-আমতলী অথবা গুলশান-১ হয়ে পুলিশ প্লাজা দিয়ে এবং একইভাবে বিপরীত দিকে আউট গোয়িংয়ে ডাইভারশন দেওয়া হচ্ছে।

স্ট্যাটাসে তিনি আরও বলেন, আউটগোয়িংয়ের ক্ষেত্রে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করা যাচ্ছে। এছাড়া উত্তরা থেকে তেজগাঁও/হাতিরঝিল এলাকায় এক্সপ্রেসওয়ে ব্যবহার করা যাচ্ছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, অর্থনীতি …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব’—সালথায় ইউপি চেয়ারম্যান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় ক্যাড প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন-রানারআপ হাবিপ্রবির দুই …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে ভুল, দুই বছরের শাস্তি পাচ্ছে…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবিতে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ‘মাস্তুল’ চলচ্চিত্রের বিশ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬