সন্তানের গলায় দা ধরে গৃহবধূকে হাত-পা বেঁধে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ

০৯ জুলাই ২০২৫, ০৭:২৮ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০১:৩৪ PM
ভুক্তভোগী নারী হাসপাতালে চিকিৎসাধীন

ভুক্তভোগী নারী হাসপাতালে চিকিৎসাধীন © সংগৃহীত

ভোলায় সিঁদ কেটে ঘরে ঢুকে সন্তানের গলায় দা ধরে এক গৃহবধূকে হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে কামাল মাঝি নামের এক যুবকের বিরুদ্ধে। ভুক্তভোগী নারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (৮ই জুলাই) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, ওই নারীর স্বামী জীবিকার তাগিদে সাগরে ছিলেন। তিনি দুই সন্তান নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। বাহিরে বৃষ্টি হচ্ছিল। এ সুযোগে প্রতিবেশী কেরু মাঝির ছেলে কামাল ও তার সহযোগীরা ঘরের সিঁধ কেটে প্রবেশ করে ওই নারীর হাত-পা বেঁধে ফেলেন। এ সময় ওই নারী চিৎকার করার চেষ্টা করলে বাচ্চাদের গলায় দা ধরে ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করেন কামাল। 

ধর্ষণ শেষে ভুক্তভোগীর নগ্ন অবস্থার ভিডিও  ধারণ করে, কামাল কে তিনি এনেছেন এমন জবানবন্দি নিয়েছেন। সেইসঙ্গে ধর্ষণের কথা কাউকে বললে ভিডিও ভাইরাল করে দিবে এবং সন্তানদের হত্যা করা হবে বলেও হুমকি দিয়েছেন কামাল।

ভুক্তভোগী নারী বলেন, কামাল আমার ঘরে প্রবেশ করে আমাকে ধর্ষণ করেছে। তার সাথে আরও লোক ছিল, তারা বাহিরে ছিল। আমি তাদের চিনতে পারিনি। এছাড়া চুলের মুঠি ধরে আমাকে বাহিরে টেনে নিয়ে, আমাকে দিয়েই সিঁধ কাটার মাটি ভরাট করেন কামাল। 

এ বিষয়ে অভিযুক্ত কামাল মাঝির সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাইন পারভেজ বলেন, ঘটনার বিষয়ে শুনেছি এবং আমাদের পুলিশের টিম ঘটনাস্থল ও হাসপাতালে গিয়েছে। তদন্ত চলছে। 

ট্যাগ: ধর্ষণ
আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬