পাবনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

০৯ জুলাই ২০২৫, ০৬:৪৭ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৮:৫৭ AM
পাবনার সুজানগর হাসপাতালে চিকিৎসাধীন আহতরা। বুধবার বিকেলে

পাবনার সুজানগর হাসপাতালে চিকিৎসাধীন আহতরা। বুধবার বিকেলে © টিডিসি

পাবনার সুজানগরে মোবাইলে কথা বলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উপজেলা বিএনপির সদস্যসচিব শেখ আব্দুর রউফসহ অন্তত ১৫ জন আহতের খবর পাওয়া গেছে।

বুধবার (৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে সুজানগর পৌরবাজারের নন্দিতা সিনেমা হল এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন সুজানগর উপজেলা বিএনপির সদস্যসচিব শেখ আব্দুর রউফ (৫০), চর সুজানগরের জালাল উদ্দিনের ছেলে সুজন আলী (৩৫), শেখ মনজেদ আলী (৩০), চর ভবানীপুরের শুকুর আলীর ছেলে ইয়াকুব আলী (৫৬), আলহাজ হোসেন (৪০), যুবদল কর্মী মানিক খাঁ (৩৫), চর ভবানীপুরের রশিদ খার ছেলে সবুজ খাঁ (৩০), চর সুজানগরের আব্দুস সাত্তারের ছেলে আব্দুর রহমান (৪৫), সুজানগর মাস্টারপাড়ার মোনায়েম খার ছেলে শাকিল খাঁ (২৫), চর সুজানগরের আলতু খানের ছেলে রিয়াজ খান (২৫), টিক্কা খান (৬০), পাবনা সদরের চরতারাপুরের কাচিপাড়ার আজহার আলীর ছেলে তুষার (৪০), আসলাম (৪৫) ও মনজিল (৩০)। অন্যদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফোনে এক নারীর সঙ্গে কথা বলাকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার সুজানগর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মজিবর খাঁর অনুসারী আশিকের ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলেন উপজেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রউফ শেখের ভাতিজা ছাত্রদল নেতা কাউছার ও তার অনুসারীরা।

আরও পড়ুন: শিক্ষকদের জুন মাসের বেতনের জিও জারি, টাকা পাবেন কবে?

এরপর এ ঘটনা ওই দিনই মীমাংসা হলেও আজ দুপুরে আশিককে সিনেমা হলের সামনে আবার ডাকেন কাউছাররা। এ সময় কাউছারদের সঙ্গে দেখা করতে আশিক তার চাচাতো ভাই ছাত্রদল নেতা সবুজকে ডেকে নিয়ে যান। সেখানে কাউছার ও আশিকের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি শুরু হয়। এ সময় সবুজ বাধা দিতে গেলে তাকেও মারধর ও ছুরিকাঘাত করা হয়। পরে আশিক ও সবুজ তাদের অভিভাবক ও বিএনপি নেতাদের জানান। এরপর তারা দলবদ্ধভাবে এসে কাউছারদের ওপর হামলা চালান। 

এ সময় উপজেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রউফ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে থামাতে গেলে তাকেও কুপিয়ে ও মারধর করে আহত করা হয়। এ সময় কয়েক রাউন্ড গোলাগুলির ঘটনাও ঘটে। আহতদের সাতজন পাবনা জেনারেল হাসপাতাল ও সাতজন সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

এ ব্যাপারে বিএনপি নেতা আবদুর রউফ শেখ ও মজিবর খাঁর সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: ‘আইন কাউন্সিলের’ বাস্তবায়ন চায় ইউনানী মেডিকেলের শিক্ষার্থীরা

এ ব্যাপারে সুজানগর উপজেলা বিএনপির আহ্বায়ক তৌফিক হাসান আলহাজ বলেন, সংঘর্ষের ঘটনাটি দলীয় কোনো বিষয় নয়। আঞ্চলিক বা ব্যক্তিগত বিষয়। তবুও এ ধরনের অপ্রীতিকর ঘটনা আসলেই নিন্দনীয়। ঘটনায় দোষীদের শাস্তি হওয়া উচিত।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবর রহমান বলেন, ‘আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছে। আসলে কী নিয়ে আজকের এ ঘটনা, এটা এখনো পুলিশ পরিষ্কার নয়। খবর পেয়ে পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। শুনেছি উভয় গ্রুপের সৃষ্ট এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। পুলিশ প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনে কাজ করছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মধ্যরাতে আসিফের চার শব্দের স্ট্যাটাস, তিন দাবি
  • ১২ মার্চ ২০২৬
ইরান যুদ্ধের প্রথম ৬ দিনে মার্কিন খরচ দাঁড়াল ১.৩৯ লাখ কোটি
  • ১২ মার্চ ২০২৬
টাকা ফেরত পাচ্ছেন ৮৬ হাজার শিক্ষক
  • ১২ মার্চ ২০২৬
নিজেদের রিজার্ভ থেকে ১৭ কোটি ২০ লাখ ব্যারেল তেল ছাড়ার ঘোষণ…
  • ১২ মার্চ ২০২৬
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
  • ১২ মার্চ ২০২৬
সংসদ অধিবেশনে থাকবেন শহীদ আবু সাইদের বাবা ও নাফিজকে বহনকারী…
  • ১২ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081