কুড়িগ্রামে অটোরিকশার চাপায় প্রাণ গেল শিশুশিক্ষার্থীর

০৭ জুলাই ২০২৫, ০৫:৪৫ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ১১:৩৬ PM
এই জায়গায় দুর্ঘটনাটি ঘটে

এই জায়গায় দুর্ঘটনাটি ঘটে © টিডিসি

কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে অটোরিকশার নিচে চাপা পড়ে খোকন হাসান (৭) নামের এক শিশুশিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার (৭ জুলাই)  দুপুরে উপজেলার তিলাই ইউনিয়নের কালাচান মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

খোকন তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর গ্রামে আবদুল করিমের ছেলে। সে তিলাই ইউনিয়নের দারুল কুরআন বালক-বালিকা নুরানি মাদ্রাসার দ্বিতীয় জামাতের শিক্ষার্থী।

স্থানীয় লোকজন জানান, দুপুরে বিরতির সময় হাসান মাদ্রাসা থেকে বের হয়ে চকলেট ও খেলনা কিনতে দোকানে যায়। সেখান থেকে ফেরার পথে দ্রুতগতির একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে সে মারাত্মক আহত হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত ডিএমএফ বিদ্যুৎ ইসলাম বলেন, খোকন নামের শিশুটিকে মৃত অবস্থায় জরুরি বিভাগে আনা হয়েছিল। তার মাথার পেছন দিকে ক্ষত ছিল।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল হেলাল মাহমুদ বলেন, সড়ক দূর্ঘটনায় মারা যাওয়া শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। দাফনের জন্য লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অটোরিকশাচালক পলাতক। মামলার প্রস্তুতি চলছে।

শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬