৫ বছর ধরে নিজের পোষা সাপের ছোবলে সাপুড়ের মৃত্যু

০৬ জুলাই ২০২৫, ০৬:২২ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ১১:৩৬ PM
সাপুড়িয়া শাকিল

সাপুড়িয়া শাকিল © সংগৃহীত

পাঁচ বছর ধরে নিজের লালন করা পোষা সাপের ছোবলে মর্মান্তিকভাবে প্রাণ হারালেন সাপুড়িয়া শাকিল (২৬)। আজ রবিবার (৬ জুলাই) ভোর ৪ টার দিকে মৃত্যুবরণ করেন তিনি। 

নিহত শাকিল ভোলার মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খোকন মাঝির ছেলে।

জানা যায়, জীবিকার জন্য দীর্ঘদিন ধরে সাপ খেলা দেখিয়ে আসছিলেন তিনি। পাঁচ বছর আগে একদিন জঙ্গল থেকে একটি গোখরা সাপ ধরে এনে সেটিকে নিজের পোষা বানান। ধীরে ধীরে সাপটির সাথে গড়ে ওঠে এক অদ্ভুত মায়ার বন্ধন।

প্রতিদিনের মতো গত শনিবার (৫ জুলাই) বিকেলে তালতলা বেড়িবাঁধ এলাকায় সাপ খেলা দেখাতে যান শাকিল। হঠাৎই সবার সামনে তাঁর প্রিয় পোষা গোখরা সাপটি ছোবল মারে তাঁর বাম পায়ের রানে। বিষ ছড়াতে থাকে শরীরে। শাকিল নিজেই বিষ নামানোর চেষ্টা করেন, কিন্তু সফল হননি।

পরিবারের সদস্যরা তড়িঘড়ি করে তাঁকে স্থানীয় লালু ওঝার কাছে নিয়ে যান। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে বাড়ি পাঠানো হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। পরে তাঁকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে চিকিৎসক ডা. মেহেদী হাসান জানান, সাপের বিষ ইতোমধ্যে শরীরজুড়ে ছড়িয়ে পড়েছিল। আমরা দ্রুত এন্টিভেনম দিলেও তাঁকে বাঁচানো যায়নি। রোববার (৬ জুলাই) ভোর ৪টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শাকিল।

স্থানীয়রা শোক জানিয়ে বলেন, শাকিল যে সাপটিকে সন্তানতুল্য ভালোবেসে লালন করেছেন, সেই সাপই আজ তার প্রাণ কেড়ে নিল। এটি শুধু একটি দুর্ঘটনা নয়, বরং একটি সতর্কবার্তা।

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬