গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা: নিহত ২

০৪ জুলাই ২০২৫, ০৫:৪৮ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৮:৪২ AM
গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল

গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল © সংগৃহীত

গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার (৪ জুলাই) ভোরে সদর উপজেলার ডুমদিয়ায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন খুলনার ফুলতলা উপজেলার দামুদার গ্রামের আফরান ফকির (৩৫) ও গোপালগঞ্জ শহরের মৌলভীপাড়ার ইয়াসিন মোল্লা। তারা ট্রাকচালক ও তার সহকারী।

কাশিয়ানী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রোমান মোল্লা জানান, যশোরের কেশবপুর থেকে ড্রাগন ও পেয়ারাবোঝাই একটি ট্রাক গোপালগঞ্জের চন্দ্রদিঘলীয়া এলাকায় পৌঁছালে সেটি বিকল হয়ে পড়ে। তখন ট্রাকচালক আফরান ও তার সহকারী ইয়াসিন অপর একটি বিকল ট্রাকটির চালকের সঙ্গে মিলে সেটি মেরামতের চেষ্টা করছিলেন। এ সময় দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন ইয়াসিন ও আফরান। স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথে ইয়াসিন মারা যান। পরে উল্টে পড়া ট্রাক সরানোর সময় এর নিচ থেকে ট্রাকচালক আফরানের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় আহত অপর ট্রাকচালককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যায়।

পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে গেছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬