গাইবান্ধায় ২০ বস্তা রাসায়নিক সার জব্দ

১৮ জানুয়ারি ২০২৬, ১২:৩৪ PM
জব্দ করা রাসায়নিক সার

জব্দ করা রাসায়নিক সার © টিডিসি

গাইবান্ধায় কৃষকদের রাসায়নিক সারের সংকটের সুযোগে কালোবাজার চক্রের এক চেষ্টা ব্যর্থ করে দিয়েছে স্থানীয় জনতা ও কৃষি বিভাগ। শনিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে জেলা শহরের কদমতলী এলাকা থেকে অবৈধভাবে চলন্ত একটি অটোভ্যান থেকে ২০ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়েছে।

জানা যায়, তুলসীঘাট বাজার থেকে একটি অটোভ্যানে করে রাসায়নিক সার কামারজানি নিয়ে যাওয়ার পথে কদমতলী এলাকায় স্থানীয়দের সন্দেহ হয়। তারা যানবাহনটি আটক করে গাইবান্ধা সদর উপজেলা কৃষি অফিসকে খবর দেন। খবর পেয়ে কৃষি অফিসের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে অটোভ্যানটি তল্লাশি করেন এবং তাতে অবৈধভাবে পরিবহনকৃত ২০ বস্তা রাসায়নিক সারের দাম সত্যতা পান।

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অবিলম্বে সারবাহী যানটি খোলাহাটি ইউনিয়ন পরিষদে জব্দ করে রাখেন। গাইবান্ধা সদর উপজেলা কৃষি অফিসার রাকিবুল আলম ঘটনাটি নিশ্চিত করে জানান, সারগুলি অবৈধভাবে নিয়ে যাওয়ার সময় ধরা পড়ে। এখন জব্দ করা সারের মালিক ও সংশ্লিষ্ট দোষীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950