সরকারি গুদামে পচা চাল বিতরণের অভিযোগ, সাংবাদিকদের হেনস্তা

২৯ জুন ২০২৫, ০৭:২৬ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৮:৪৯ PM
বিতরণ করা চাল

বিতরণ করা চাল © টিডিসি ফটো

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় সরকারি খাদ্য গুদাম থেকে উপকারভোগীদের মাঝে পচা ও নিম্নমানের চাল বিতরণের অভিযোগ উঠেছে। রোববার (২৯ জুন) উপজেলার পত্তাশী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

জানা যায়, ২৪৩ জন উপকারভোগীর মাঝে ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় জনপ্রতি ৩০ কেজি করে চাল বিতরণের কথা থাকলেও বিতরণকৃত চালের মান অত্যন্ত নিম্নমানের ও দুর্গন্ধযুক্ত বলে অভিযোগ করেন উপকারভোগীরা।

চাল গ্রহণে অস্বীকৃতি জানানোর পরপরই বিষয়টি স্থানীয় সাংবাদিকদের নজরে আসে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইন্দুরকানী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি মারুফুল ইসলাম এবং প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফুল ইসলাম চালের মান যাচাই করতে উপজেলা খাদ্য কর্মকর্তা কেএম মামুনুর রহমানকে বলেন। এতে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। সাংবাদিকদের প্রতি বিদ্বেষপূর্ণ আচরণ করে তিনি প্রশ্ন তোলেন, ‘তারা কীভাবে বিনা অনুমতিতে খাদ্য গুদামে প্রবেশ করলেন?’ সাংবাদিকদের উপস্থিতির কারণে চাল বিতরণ বন্ধ করে দেয়া হয়। 

সাংবাদিকদের সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়ে তিনি তাদের হেনস্তা করেন এবং অপমানজনক ভাষা ব্যবহার করেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর চাল বিতরণ কার্যক্রম স্থগিতের নির্দেশ দেন ।

এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাকির হোসেন বলেন, ‘যে চাল বিতরণের কথা শুনেছি সে চাল গুলো আমদানি করা চাল। তা পচা হওয়ার কথা না। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

অন্যদিকে সাংবাদিকরা জানান, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তারা যে আচরণের শিকার হয়েছেন, তা স্বাধীন সাংবাদিকতার জন্য অপমানজনক এবং দুঃখজনক।

 

অবশেষে টি-টোয়েন্টি অধিনায়ক বেছে নিল বিসিবি
  • ১৮ অক্টোবর ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটি শিশু আইন, ২০১৩ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
  • ১৮ অক্টোবর ২০২৬
এআইইউবিতে কম্পিউটিং অ্যাডভান্সমেন্টবিষয়ক আন্তর্জাতিক সম্মেল…
  • ১৮ অক্টোবর ২০২৬
নগদের দুর্গাপূজার কেনাকাটায়  শ্রীলংকা বেড়ানোর সুযোগ
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রতিমন্ত্রী পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্…
  • ১৮ অক্টোবর ২০২৬
তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সারের স্ক্রিনিং চালুর উদ্যোগ সরকা…
  • ১৮ অক্টোবর ২০২৬