মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে ঝরল ৪ প্রাণ

২৮ জুন ২০২৫, ১০:০১ AM , আপডেট: ২৯ জুন ২০২৫, ১০:০৬ AM
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা © সংগৃহীত

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন। চিকিৎসাধীন কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (২৮ জুন) ভোর রাতে এক্সপ্রেসওয়ের হাসাড়া হাইওয়ে থানা থেকে প্রায় এক কিলোমিটার দূরে লন্ডন স্কুলের সামনে সিংপাড়া-নওয়াপাড়া ও হাঁসাড়া ব্রিজ-২-এর মাঝে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে নিহত হন যশোর সদর উপজেলার মধুগ্রাম গ্রামের বজলুর রহমানের ছেলে জিল্লুর রহমান (৬৫), একই উপজেলার পাগলাদাহ গ্রামের মৃত ইনসান আলির ছেলে ডা. জালাল। পরে হাসপাতালে নেওয়ার পরে আরও দুজন মারা যান। তারা হলেন যশোর সদর উপজেলার হালিম (৫৫) ও বাসের সহকারী হাসিব (৩২)।

এ ছাড়া ১৪ জনকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানায় বলে জানিয়েছে হাসাড়া হাইওয়ে পুলিশ।

হাসাড়া হাইওয়ে পুলিশ জানায়, হামদান পরিবহন বাসটি যশোর জেলার নোয়াপাড়া থেকে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জনসভায় যাচ্ছিল। এক্সপ্রেসেওয়েতে চলন্ত অবস্থায় একটি মিনি ট্রাক বাসটির পেছনে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলে বাসের দুজন যাত্রী নিহত হন।

বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন হাসাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ আব্দুল কাদির জিলানী।

তিনি বলেন, ‘বেপোরোয়া গতি এবং ওভারটেকিংয়ের জন্যই এ দুর্ঘটনা ঘটে। বাস এবং ট্রাকের চালক পালিয়ে গেছে। বাস ও ট্রাক পুলিশ হেফাজতে আছে। এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক আছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।’

ভারতের সঙ্গে সর্বনিম্ন রানে অলআউট পাকিস্তান, হারল বড় ব্যবধা…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বহু নেতা-কর্মী সামনে ভালো কথা বলে, বাইরে এসে বলে না
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে বজ্রসহ বৃষ্টির আভাস 
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
পিএসসির নতুন চেয়ারম্যানের শপথ আজ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
জানালা খোলা রেখে টিভি দেখছিলেন গৃহবধূ, হঠাৎ শরীরে এসে লাগে …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬