১৪ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

২২ জুন ২০২৫, ০১:৩১ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৬:১০ PM
১৪ বাংলাদেশি নাগরিক উদ্ধার

১৪ বাংলাদেশি নাগরিক উদ্ধার © টিডিসি ফটো

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) একটি পতাকা বৈঠকের মাধ্যমে ১৪ বাংলাদেশি নাগরিককে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে। শনিবার (২১ জুন) বিকােলে সাতক্ষীরা জেলার কুশখালী সীমান্তে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ভারতের পক্ষে অংশ নেন আমুদিয়া বিএসএফ ক্যাম্পের কমান্ডার বিকাশ কুমার এবং বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন কুশখালী বিজিবি ক্যাম্পের কমান্ডার হাছিবুর রহমান।

বিজিবির ৩৩ ব্যাটালিয়নের মিডিয়া কর্মকর্তা মিলন হোসেন জানান, হস্তান্তর হওয়া ১৪ জন বাংলাদেশি দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন এবং সেখানে অবস্থান করছিলেন। পরে ভারতীয় পুলিশ ও বিএসএফ কর্তৃপক্ষ তাদের আটক করে। নির্ধারিত প্রক্রিয়ার অংশ হিসেবে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হয়। গ্রহণ করার পর বিজিবি তাদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল ইসলাম জানান, বিজিবি হেফাজত থেকে থানায় আনা ১৪ জনকে যাচাই-বাছাই শেষে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

তাদের মধ্যে রয়েছেন—ঢাকার কামরাঙ্গীরচরের মাদ্রাসা গলির বাসিন্দা বাবু মিয়ার মেয়ে মারিয়া আক্তার, সেলিম মিয়ার মেয়ে নুসরাত জাহান, সাতক্ষীরার পাটকেলঘাটা থানার নগরঘাটা গ্রামের বিমল কৃষ্ণ মণ্ডলের মেয়ে রাণী মণ্ডল এবং দেবাশীষ মণ্ডলের মেয়ে রিয়া মণ্ডলসহ আরও অনেকে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের যৌথ পতাকা বৈঠক ও হস্তান্তর কার্যক্রম দুই দেশের সীমান্ত অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬