জামায়াতের এমপি প্রার্থীর বাসার সামনে ককটেল হামলার অভিযোগ

১৪ জানুয়ারি ২০২৬, ১২:২৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

খাগড়াছড়িতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরীর ভাড়া বাসার সামনে ককটেল হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা এই ককটেল বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, ‘নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ব্যাহত করার জন্য জামায়াতের প্রার্থীর বাসার সামনে দুর্বৃত্তদের ককটেল হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। অনতিবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।’ তিনি এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কায় কিসলু জানান, ‘পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদশন করেছে। স্থানীয়রা বিকট শব্দের আওয়াজ শুনলেও বিস্ফোরকের কোনো আলামত পাওয়া যায়নি। ঘটনাস্থলে প্লাস্টিকের টুকরা পাওয়া গেছে। সেটি পরীক্ষা নিরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠানো হবে।’ বর্তমানে ওই এলাকার পরিস্থিতি পুলিশের পর্যবেক্ষণে রয়েছে।

ট্যাগ: জামায়াত
ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কমিটি বিলুপ্তির পর বহিষ্কার হলেন তিতুমীর ছাত্রদলের সাবেক আহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে প্রার্থী বাদের প্রতিবাদে চাকসুর বিক্ষোভ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬