আসন সমঝোতা নিয়ে ১১ দলের সংবাদ সম্মেলন বিকেলে, দুপুরে বৈঠকে বসছে ইসলামী আন্দোলন

১৪ জানুয়ারি ২০২৬, ১১:৫৮ AM , আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬, ১২:০৬ PM
ইসলামী আন্দোলন বাংলাদেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশ © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতা নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে চূড়ান্ত ঘোষণা দিতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট। 

বুধবার (১৪ জানুয়ারি) সকালে জোটের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে জোটের সংবাদ সম্মেলনের আগে দুপুরে নিজেদের কৌশল ও আসন চূড়ান্ত করতে জরুরি বৈঠকে বসছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আরও পড়ুন: আসন সমঝোতা নিয়ে জামায়াতসহ ১১ দলের যৌথ সংবাদ সম্মেলন বিকেলে

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আজ বাদ জোহর তাদের দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘মজলিসে আমেলা’র বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে জোটগত আসন সমঝোতার চুলচেরা বিশ্লেষণ শেষে কোন কোন আসনে ‘হাতপাখা’ প্রতীকের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন, তার চূড়ান্ত তালিকা প্রণয়ন করা হবে। জোটের সঙ্গে দরকষাকষিতে দলের স্বার্থ রক্ষা এবং শক্ত অবস্থান নিশ্চিত করতেই এই বিশেষ বৈঠকের ডাক দেওয়া হয়েছে।

ড. হামিদুর রহমান আযাদ স্বাক্ষরিত বিবৃতিতে জানানো হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলের আসন সমঝোতা বিষয়ে চূড়ান্ত ঘোষণা প্রদানের লক্ষ্যে আজ বুধবার বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের (আইডিইবি) মুক্তিযোদ্ধা হলে (২য় তলা) এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে জামায়াতে ইসলামীসহ জোটভুক্ত ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

দ্য ডেইলি ক্যাম্পাসে সংবাদ, ঘুষ-কাণ্ডে জড়িত ইউএনও অফিসের সে…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মুজিব কর্ণারকে মুক্তিযুদ্ধ ও জুলাই কর্ণারে রূপান্তরের দাবি …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
আইনি জটিলতায় সাড়ে ৪ বছর ধরে আটকে যবিপ্রবির পদার্থবিজ্ঞানের …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মিটফোর্ডের নতুন উপপরিচালকের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযে…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ: দু’দিন পর দুপক্ষের সমঝোতা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
আবদুল মান্নান লাডু ট্রফি মিদুলের, রানারআপ মনজুর শান্ত ও জাহ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9