বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩

২১ জুন ২০২৫, ০৭:০২ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ১০:৩০ PM
দুর্ঘটনা কবলিত গাড়ি, স্বজনদের আহাজারি

দুর্ঘটনা কবলিত গাড়ি, স্বজনদের আহাজারি © টিডিসি সম্পাদিত

বরগুনার আমতলীতে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। শনিবার (২১ জুন) দুপুর ২টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের আমতলী উপজেলার কেওড়াবুনিয়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম।

নিহতরা হলেন, আমতলী উপজেলার গাজিপুর সোনাখালী এলাকার আজিজুল ইসলাম (৬৫) ও গলাচিপা উপজেলার নলুয়া বগী এলাকার খালেদা বেগম (৫০)। তারা অটোরিকশার যাত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে কুয়াকাটাগামী ইকরা পরিবহনের একটি বাস কেওড়াবুনিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়।

পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। আহত তিনজনই বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন, তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি।

এ বিষয়ে আমতলী থানার ওসি আরিফুল ইসলাম বলেন, দুর্ঘটনায় ৩-৪ জন গুরুতর আহত হয়েছেন। বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন। সড়ক পরিবহণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬