তিতাস নদী থেকে নবজাতকের লাশ উদ্ধার

২০ জুন ২০২৫, ০৯:০৪ AM , আপডেট: ২০ জুন ২০২৫, ০৮:৩৫ PM
নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ

নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদী থেকে ভাসমান অবস্থায় এক নবজাতক মেয়ে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ জুন) রাত ৯টার দিকে শহরের আনন্দ বাজার ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন  ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফ্ফর হোসেন।

স্থানীয়রা জানান, নবজাতকটির মাথার অংশ বিশেষ মাছ খেয়ে ফেলেছে। ধারণা করা হচ্ছে, জন্মের কিছুক্ষণের মধ্যেই শিশুটিকে নদীতে ফেলে দেওয়া হয়। এটিকে সামাজিক ও নৈতিক অবক্ষয়ের করুণ প্রতিফলন বলে মনে করা হচ্ছে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফ্ফর হোসেন বলেন, ‘আমরা ঘটনাস্থল থেকে এক নবজাতক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জন্মের পরপরই শিশুটিকে ফেলে দেওয়া হয়েছে। ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি। 

তিনি আরও জানান, নবজাতকের পরিচয় শনাক্ত না হলে স্থানীয় স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’ তার দাফনের দায়িত্ব নেবে।

গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় সাবেক স্ত্রীর মামলা, …
  • ১৪ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া
  • ১৪ নভেম্বর ২০২৬
৭-৯ম গ্রেডে নেকটারে কর্মকর্তা নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ নভেম্বর ২০২৬
ছোট ক্যাম্পাসে বড় স্বপ্ন, বুটেক্স ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাস…
  • ১৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতার মন্তব্যে ক্ষুব্ধ হয়ে লাইভ টকশো ছেড়ে গেলেন রাশ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950