রাজধানীতে ছাদ থেকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু

১৭ জুন ২০২৫, ০৯:৩৭ AM , আপডেট: ১৭ জুন ২০২৫, ০৮:২৪ PM
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ © টিডিসি ফটো

রাজধানীর ডেমরায় ছাদ থেকে পড়ে রুমি আক্তার (১৩) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ জুন) সন্ধ্যা ৭টার দিকে ডেমরা থানাধীন বক্সনগর রানী মহল হাজী রোডের নিজ বাসায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রুমি স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। সে মো. রুবেল মিয়ার একমাত্র কন্যা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ওইদিন সন্ধ্যায় বাসার দুইতলা ছাদে খেলছিল রুমি। কোনো একসময় অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় সে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাত পৌনে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত কিশোরীর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট ডেমরা থানাকে অবগত করা হয়েছে।

মাঝআকাশে পাইলটকে ‘কুড়াল’ দিয়ে কুপালেন কো-পাইলট, কী ঘটেছিল ফ…
  • ০৩ অক্টোবর ২০২৬
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর: ছাত্রদলের সাবেক নেতা…
  • ০৩ অক্টোবর ২০২৬
মার্কেটিং অফিসার নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদন ২৮ অক্টোব…
  • ০৩ অক্টোবর ২০২৬
উপাচার্য হিসেবে নয়, সহপাঠী হিসেবে দুটি ডাবল ডেকার বাস চাই 
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬